ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

অন্য দেশ পারলে ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে: শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
শেহবাজ শরিফ : ছবি সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, বিশ্বের অন্য যেকোনো দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখার বৈধ অধিকার থাকলে ইরানের ক্ষেত্রে এই কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা চাপানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তিনি আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন।

ইসলামাবাদে সফররত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক ঐতিহাসিক শান্তি চুক্তির নেপথ্য তথ্য তুলে ধরেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি কখনোই অন্তর্ভুক্ত ছিল না।

শেহবাজ সরাসরি বলেন, আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সমঝোতায় ক্ষেপণাস্ত্রের কোনো উল্লেখ নেই। এটি আলোচনার টেবিলে বা আলোচ্যসূচিতে কখনোই ছিল না এবং ইরানি পক্ষ এটি নিয়ে কোনো কথাও বলতে চায়নি।

আরও পড়ুন

বৈঠকে আন্তর্জাতিক রাজনীতির দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে কোনো ধরনের দ্ব্যর্থবোধক নীতি থাকতে পারে না, যেখানে কিছু নির্দিষ্ট দেশ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী হতে পারবে আর ইরান তা পারবে না। এই ধরনের কপটতা কোনোভাবেই হজম করা সম্ভব নয়।
একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে বৈশ্বিক কিছু কুচক্রী মহল বা ‘স্পয়লার্স’ এই শান্তি চুক্তিটিকে নস্যাৎ করার জন্য নানামুখী অপতৎপরতা চালাচ্ছে, যেন একটি মহান জাতি হিসেবে ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে না পারে।

ভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ’কে অনুমতি দিবে না ইরানভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ’কে অনুমতি দিবে না ইরান।

উল্লেখ্য, যে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক সংঘাত শুরু হওয়ার পর এটিই ছিল ইরানের রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর। গত ৮ এপ্রিল পাকিস্তানের সফল মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান ঘটে এবং বিগত সপ্তাহে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি প্রক্রিয়াকে সফল করতে সম্পূর্ণ রাজনৈতিক সমর্থন দেওয়ায় তুরস্ক, কাতার, সৌদি আরব এবং মিসরের রাষ্ট্রপ্রধানদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শেহবাজ শরিফ। আগামী সপ্তাহে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তিনি তেহরান সফর করবেন বলে নিশ্চিত করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাল বাতি বা স্টপ সাইনে পুরোপুরি না থামা, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা, টোল বা পার্কিংয়ের জরিমানা সময়মতো পরিশোধ না করা এবং বীমার মূল্য তুলনা না করার কারণে বছরে উল্লেখযোগ্য অতিরিক্ত খরচ হতে পারে।
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে ২৪টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের লটারি চলছে। ২৯০৫ ওয়েস্ট ১৭তম স্ট্রিটের নতুন আবাসিক ভবনের এসব অ্যাপার্টমেন্টের মাসিক রেন্ট শুরু হচ্ছে ১ হাজার ৬৮১ ডলার থেকে। যোগ্য আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬।
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে থাকা ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। তার ভাষ্য, এসব অস্ত্র শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখতে সক্ষম। 
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
ইরানের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু সামরিক বিমান, ড্রোন ও ঘাঁটি ধ্বংস কিংবা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
আরও পড়ুন
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান শাসিত কাশ্মীরে কী ঘটছে?
ইমামের গোপন তথ্য ফাঁস
পাকিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
নতুন জগতে পা রাখলেন হানিয়া আমির