ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবার একাকীত্ব দূর করবে মানুষসদৃশ রোবট

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
এবার একাকীত্ব দূর করবে মানুষসদৃশ রোবট । ছবি: এএফপি

চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান মানুষের মতো দেখতে নতুন মানুষসদৃশ রোবট উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে চালিত এই রোবটকে একাকীত্ব কমাতে এবং মানুষের মানসিক সঙ্গী হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে।

সংবাদসংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (৩০ জুন) চীনের শেনজেনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই মানুষসদৃশ রোবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। তারা জানায়, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মানুষসদৃশ রোবট, যা ব্যাপকভাবে উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে।

নতুন এই রোবটের তিনটি সংস্করণ বাজারে আনা হয়েছে। উদ্বোধনের দিনেই এর ১৩ হাজার ৩৬১টির বেশি অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রথমে বিপজ্জনক ও কঠিন কাজ করবে রোবট। এরপর ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে সঙ্গী ও সহকারী হিসেবে কাজ করবে। ভবিষ্যতে মানুষ ও রোবটের মধ্যে আরও স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আরও পড়ুন

রোবটটিতে মানুষের মতো নরম কৃত্রিম চামড়া, বাস্তবসম্মত মুখের অভিব্যক্তি এবং শান্ত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। এটি মানুষের বিভিন্ন আবেগ বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

প্রতিষ্ঠানটির দাবি, রোবটটি ২০টির বেশি ধরনের আবেগ শনাক্ত করতে পারে এবং এ ক্ষেত্রে এর নির্ভুলতা ৯০ শতাংশেরও বেশি। পাশাপাশি মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদি কথোপকথন মনে রাখতে পারে এবং আগের তথ্য ব্যবহার করে স্বাভাবিকভাবে কথা বলতে পারে।

রোবটটি শুধু সঙ্গ দেওয়ার জন্যই নয়, বয়স্কদের সেবা, মানসিক সহায়তা, অতিথি গ্রহণ, পর্যটন, শিক্ষা, গবেষণা এবং ঘরোয়া বিভিন্ন কাজেও ব্যবহার করা যাবে।

একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি এক মানবিক উদ্যোগেরও ঘোষণা দেয়। একা বসবাসকারী বয়স্ক ব্যক্তি, বাবা-মা থেকে দূরে থাকা শিশু এবং অসহায় পরিবারের জন্য চলতি বছরে ১০০টি বিশেষ মানুষসদৃশ রোবট বিনামূল্যে দেওয়া হবে। এসব রোবটে নির্দিষ্ট ব্যক্তির মুখ ও কণ্ঠস্বরের আদলে বিশেষ ব্যবস্থা রাখা হবে, যাতে তারা দীর্ঘমেয়াদি মানসিক সঙ্গ দিতে পারে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করেই এই রোবট তৈরি করা হয়েছে। ব্যবহারকারীর তথ্যের নিয়ন্ত্রণও থাকবে তার নিজের হাতেই।

চীনের এই নতুন মানুষসদৃশ রোবটকে ভবিষ্যতের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপল। পুরোনো সংস্করণের সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় দ্রুত ডিভাইস হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটি ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৬০ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অস্ট্রিয়ায় জন্ম নেওয়া মার্কিন অধ্যাপক ও সাইবারনেটিকস বিশেষজ্ঞ হাইঞ্জ ফন ফোরস্টার এবং তার দুই শিক্ষার্থী প্যাট্রিসিয়া এম মোরা ও লরেন্স ডব্লিউ আমিট।
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
চোখের সামনে একজন পরিচিত মানুষকে কথা বলতে দেখা যাচ্ছে। কণ্ঠও তারই মতো। মুখের অভিব্যক্তি স্বাভাবিক, ঠোঁটের নড়াচড়াও কথার সঙ্গে মিলছে।
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
প্রযুক্তি আর বিলাসিতার মেলবন্ধনে নতুন চমক দেখাল বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের বিশেষ সংস্করণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যার সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ টাকা।
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
আরও পড়ুন
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য
পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’