ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের পরপরই লটারিতে ১২ কোটি টাকা জিতলেন ভারতীয় প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম
এআই ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডিউটি ফ্রি লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন দুই ভারতীয় প্রবাসী। দুবাই ডিউটি ফ্রি লটারির ‘মিলেনিয়াম মিলিওনেয়ার’ সিরিজের টিকিটে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) করে জয়ী হয়েছেন তারা। এই দুই প্রবাসীর একজন মাত্র এক মাস আগে বিয়ে করেছেন। বিয়ের পরপরই এই লটারি জিতে নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছেন না তিনি। খবর গালফ নিউজের।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুবাই প্রবাসী ৪৮ বছর বয়সী ভারতীয় নাগরিক কবির পুভাথিংগাল গত ১৩ জুন অনলাইনে একটি টিকিট কিনেছিলেন। মিলেনিয়াম মিলিওনেয়ার সিরিজ ৫৪৭-এর ৩৪৭১ নম্বরের ওই টিকিটের ভাগ্যেই তিনি ১০ লাখ ডলার জিতে নিয়েছেন।

গত ২২ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন পুভাথিংগাল। এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত দুবাই ডিউটি ফ্রির লটারিতে অংশ নিয়ে আসছেন তিনি। পাঁচ সন্তানের জনক পুভাথিংগাল আবু ধাবিতে একটি এভিয়েশন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। লটারি জেতার পর উচ্ছ্বসিত পুভাথিংগাল বলেন, ‘এমন একটি সুযোগ দেওয়ার জন্য দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষকে ধন্যবাদ। এটি আমার জীবন বদলে দেওয়ার মতো এক চমৎকার অভিজ্ঞতা। আমি সবাইকে এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখার পরামর্শ দেবো।’

আরও পড়ুন

পুভাথিংগালের মতো একই অঙ্কের অর্থ জিতে কোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন দুবাই প্রবাসী ৩০ বছর বয়সী আরেক ভারতীয় তরুণ মোহাম্মদ শিবিল থায়্যিল। গত ১৮ জুন অনলাইনে কেনা ৪৮৩২ নম্বর টিকিট দিয়ে মিলেনিয়াম মিলিওনেয়ার সিরিজ ৫৪৮-এ তিনিও ১০ লাখ ডলার জিতেছেন।

থায়্যিল গত ২০২৫ সালের অক্টোবরে দুবাইয়ে আসেন এবং বর্তমানে শারজাহ বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ফ্রি জোনে বিক্রয় বিভাগে কাজ করছেন। মাত্র গত মাসে বিয়ে করা থায়্যিল দুবাই ডিউটি ফ্রি লটারির দ্বিতীয় চেষ্টাতেই ১০ লাখ ডলার জিতে যেন নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না। এই আনন্দের খবরে আপ্লুত হয়ে তিনি বলেন, ‘আপনারা আমার জীবনটাই বদলে দিয়েছেন! এটি আমার জীবনের সবচেয়ে সেরা খবর! দুবাই ডিউটি ফ্রিকে অনেক অনেক ধন্যবাদ।’

কেরালায় জন্ম নেওয়া এই দুই বিজয়ী ১৯৯৯ সালে লটারিটি চালু হওয়ার পর থেকে মিলেনিয়াম মিলিওনেয়ার ড্রতে ১০ লাখ ডলার জেতা ২৭৮ ও ২৭৯তম ভারতীয় নাগরিক। এই লটারির টিকিটের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে ভারতীয় নাগরিকেরা বরাবরের মতোই নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
ভারতীয়দের গ্রিন কার্ডের পথ আটকাল ট্রাম্প প্রশাসন
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী