ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে পরপর আঘাত হানা জোড়া ভূমিকম্পে আরও অন্তত ১৬হাজার ৭০০ বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

সোমবার (০৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (৫ জুলাই) দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও অন্তত ১৯০টি স্থাপনা ধসে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলোতে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। এছাড়া ত্রাণকার্যক্রমের জন্য কারাকাস ২৯ হাজার ৫৬৭ জন কর্মী ও ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও ৬ লাখ৬৯হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে চলছে ধরপাকড়। পুলিশের এই অভিযানে গতকাল আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। রাতে মুক্তি দেওয়া হলে পুলিশের উপর গুরুত্বর অভিযোগ তুলেছেন তিনি। রোববার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় রাঠি বলেছেন, তাকে ‘অপহরণ’ করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। কর্মকর্তাদের মতে, শনিবার রাত ৩টার সময় রাঠিকে মুক্তি দেয়া হয় এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল। ভিডিওবার্তায় রাঠি তার ভারতীয় পাসপোর্ট বলে দাবি করা একটি পাসপোর্ট দেখান এবং তিনি একজন বিদেশি নাগরিক, যিনি বিক্ষোভে অংশ নিতে চাইছিলেন—এমন দাবি করে প্রকাশিত প্রতিবেদনগুলোর সমালোচনা করেন।  তিনি বলেন, আমি একজন ভারতীয় নাগরিক এবং একজন সাধারণ নাগরিকের যে অধিকার রয়েছে, আমারও সেই একই অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে, যখন তিনি ঘুমিয়ে ছিলেন, তখন তার মা দরজা খুলেছিলেন, কারণ বাইরে বেশ কয়েকজন লোক ঘোরাফেরা করছিল। তার দাবি, তারা পুলিশ কর্মকর্তা ছিলেন না, বরং সাধারণ পোশাকে থাকা লোকজন ছিলেন। তিনি বলেন, প্রায় ২০ জন হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই এই লোকেরা আক্ষরিক অর্থেই আমাকে অপহরণ করে। আমি এখানে অপহরণ শব্দটি ব্যবহার করছি, কারণ এটি কোনো গ্রেপ্তার নয়। তিনি বলেন, আমি যদি বিক্ষোভে যেতাম, তাহলে আমাকে আটক করা হতো। তার অভিযোগ, নেমপ্লেট ছাড়া কিছু ‘গুণ্ডাকে’ পাঠানো হয়েছিল তাকে ‘অপহরণ’ করার জন্য। তিনি বলেন, তারা আমাকে সোজাসুজি টেনেহিঁচড়ে নিয়ে যায়। মানে, একটু কল্পনা করে দেখুন, একজন অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয়। তারা আমাকে শোবার ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে। সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায়। এখানে আমি গুরুতরভাবে আহত হয়েছি। আমার সারা শরীরে এ ধরনের ক্ষত রয়েছে। রাঠি আরও অভিযোগ করেন যে তাকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়নি। তিনি বলেন, আপনারা কি এমন কোনো গণতান্ত্রিক দেশের কথা শুনেছেন, যেখানে একজন সাধারণ নাগরিক কোনো আইন ভাঙেননি, যিনি শুধু সত্যের পক্ষে এবং দেশের কল্যাণের জন্য নিজের কণ্ঠস্বর তুলেছেন, যিনি একটি উন্নত নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন, তাকে তার নিজের বাড়ির শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়, তার বাবা-মাকে মারধর করা হয় এবং তারপর এভাবে তাকে নিয়ে যাওয়া হয়? তিনি পরিস্থিতিটিকে একটি ‘অনানুষ্ঠানিক জরুরি অবস্থা’ বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘দেশকে একনায়কতন্ত্রে পরিণত করার’ অভিযোগ তোলেন। আরটিভি/এসআর  
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
আরও পড়ুন
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত