ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভারতে পর্যটকের গাড়িকে ১৫ কিমি ধাওয়া করে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
নারী উত্ত্যক্তের প্রতিবাদ করায় পর্যটক পরিবারের গাড়িতে হামলা করা হয়। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের নাসিকে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একটি পর্যটক পরিবারকে প্রায় ১৫ কিলোমিটার ধাওয়া করে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। নাসিকের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই বর্বরোচিত হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মোটরসাইকেল আরোহী দুই যুবককে লোহার রড হাতে ওই পরিবারের গাড়িটিকে ধাওয়া করতে দেখা গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা নাসিকের ভাবালি জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে একদল যুবক এক তরুণীকে উত্ত্যক্ত করছিলেন। এই দৃশ্য দেখে পরিবারটি ওই যুবকদের আচরণের তীব্র প্রতিবাদ জানায় এবং এর কারণ জানতে চায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা।

আরও পড়ুন

পরিবারটির দাবি, প্রতিবাদ করার পর থেকেই হামলাকারীরা তাদের গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে। প্রায় ১৫ কিলোমিটার পথ ধাওয়া করার পাশাপাশি তারা বারবার গাড়ির পথরোধ করে কাঠের লাঠি এবং লোহার রড দিয়ে তাদের ওপর চড়াও হয়। হামলার সময় অভিযুক্তরা গাড়িটিতে ব্যাপক ভাঙচুরও চালায়।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ দল অভিযান চালাচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে চলছে ধরপাকড়। পুলিশের এই অভিযানে গতকাল আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। রাতে মুক্তি দেওয়া হলে পুলিশের উপর গুরুত্বর অভিযোগ তুলেছেন তিনি। রোববার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় রাঠি বলেছেন, তাকে ‘অপহরণ’ করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। কর্মকর্তাদের মতে, শনিবার রাত ৩টার সময় রাঠিকে মুক্তি দেয়া হয় এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল। ভিডিওবার্তায় রাঠি তার ভারতীয় পাসপোর্ট বলে দাবি করা একটি পাসপোর্ট দেখান এবং তিনি একজন বিদেশি নাগরিক, যিনি বিক্ষোভে অংশ নিতে চাইছিলেন—এমন দাবি করে প্রকাশিত প্রতিবেদনগুলোর সমালোচনা করেন।  তিনি বলেন, আমি একজন ভারতীয় নাগরিক এবং একজন সাধারণ নাগরিকের যে অধিকার রয়েছে, আমারও সেই একই অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে, যখন তিনি ঘুমিয়ে ছিলেন, তখন তার মা দরজা খুলেছিলেন, কারণ বাইরে বেশ কয়েকজন লোক ঘোরাফেরা করছিল। তার দাবি, তারা পুলিশ কর্মকর্তা ছিলেন না, বরং সাধারণ পোশাকে থাকা লোকজন ছিলেন। তিনি বলেন, প্রায় ২০ জন হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই এই লোকেরা আক্ষরিক অর্থেই আমাকে অপহরণ করে। আমি এখানে অপহরণ শব্দটি ব্যবহার করছি, কারণ এটি কোনো গ্রেপ্তার নয়। তিনি বলেন, আমি যদি বিক্ষোভে যেতাম, তাহলে আমাকে আটক করা হতো। তার অভিযোগ, নেমপ্লেট ছাড়া কিছু ‘গুণ্ডাকে’ পাঠানো হয়েছিল তাকে ‘অপহরণ’ করার জন্য। তিনি বলেন, তারা আমাকে সোজাসুজি টেনেহিঁচড়ে নিয়ে যায়। মানে, একটু কল্পনা করে দেখুন, একজন অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয়। তারা আমাকে শোবার ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে। সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায়। এখানে আমি গুরুতরভাবে আহত হয়েছি। আমার সারা শরীরে এ ধরনের ক্ষত রয়েছে। রাঠি আরও অভিযোগ করেন যে তাকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়নি। তিনি বলেন, আপনারা কি এমন কোনো গণতান্ত্রিক দেশের কথা শুনেছেন, যেখানে একজন সাধারণ নাগরিক কোনো আইন ভাঙেননি, যিনি শুধু সত্যের পক্ষে এবং দেশের কল্যাণের জন্য নিজের কণ্ঠস্বর তুলেছেন, যিনি একটি উন্নত নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন, তাকে তার নিজের বাড়ির শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়, তার বাবা-মাকে মারধর করা হয় এবং তারপর এভাবে তাকে নিয়ে যাওয়া হয়? তিনি পরিস্থিতিটিকে একটি ‘অনানুষ্ঠানিক জরুরি অবস্থা’ বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘দেশকে একনায়কতন্ত্রে পরিণত করার’ অভিযোগ তোলেন। আরটিভি/এসআর  
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
আরও পড়ুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক