ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ শুরুর পর দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম
ইসরায়েলি নাগরিকদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। ছবি: কোলাজ

গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরুর পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইসরায়েলি নাগরিকদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে ক্রমাগত সামরিক সংঘাত বাড়িয়ে তোলার জেরে বাধ্য হয়ে হাজার হাজার নাগরিক নিজেদের ভিটেমাটি ছেড়ে পাড়ি জমাচ্ছেন অন্যান্য দেশে।

ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘ইয়েদিওত আহরোনোত’–এ প্রকাশিত তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ ছাড়ার এই প্রবণতা রেকর্ড গতিতে বেড়েছে। সমীক্ষার তথ্যমতে, গত তিন বছরে প্রায় ২ লাখ ৬৮ হাজার ইসরায়েলি স্থায়ী বা দীর্ঘমেয়াদে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন নাগরিক দেশ ছাড়েন, যারা টানা অন্তত তিন মাস বা তার বেশি সময় ধরে আর দেশে ফেরেননি।

আরও পড়ুন

গবেষণায় দেখা গেছে, যুদ্ধ শুরুর আগে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত যেখানে বছরে গড়ে ৬০ হাজারের মতো মানুষ ইসরায়েল ছাড়তেন, যুদ্ধ পরিস্থিতি সেই চিত্র বদলে দিয়েছে। বর্তমানে প্রতিবছর গড়ে অন্তত ৯০ হাজার মানুষ পালাচ্ছেন।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বড় অংশই উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবী। চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী ও উচ্চপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরাই বেশি হারে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন। ইসরায়েলের মেধাভিত্তিক অর্থনীতি এতে মারাত্মক ধসের মুখে পড়ছে।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতের এই গণহারে দেশত্যাগের ঘটনাকে ‘গভীর সংকট’ বলে সতর্ক করেছেন। যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় নিরাপত্তার আশায় পালিয়ে যাওয়া এসব নাগরিকেরা নিকট ভবিষ্যতে নিজ দেশে আদৌ ফিরবেন কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
আরও পড়ুন
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী