ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে অপমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম
মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। ছবি: সংগৃহীত

সুদানে চলমান যুদ্ধ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভের মুখে পড়েছেন দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লন্ডনের নাইটসব্রিজ এলাকায় সফরসঙ্গীদের নিয়ে হাঁটার সময় মাকতুমকে উদ্দেশ করে এক সুদানি নাগরিক প্রকাশ্যে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন।

প্রতিবাদকারী আমিরাতের বিরুদ্ধে সুদানের বেসামরিক মানুষ হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে দেশটিতে রক্তপাত বন্ধের দাবি জানান। একই সঙ্গে সুদানের চলমান সংঘাতে আমিরাতের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

একপর্যায়ে মাকতুমের সফরসঙ্গীদের একজন প্রতিবাদকারীর দিকে এগিয়ে যান। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ভিডিওতে ওই ব্যক্তিকে প্রতিবাদকারীর উদ্দেশে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায়। পরে তিনি রাস্তা পার হয়ে সরাসরি ওই প্রতিবাদকারীর মুখোমুখি হন।

প্রতিবাদকারী এ সময় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের বিরুদ্ধেও অভিযোগ তুলে সুদানের সংঘাতে দেশটির ভূমিকার সমালোচনা করেন।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট তৈরি হয়েছে।

আরএসএফকে সহায়তা দেওয়ার অভিযোগ সংযুক্ত আরব আমিরাত বরাবরই অস্বীকার করে আসছে। তবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের প্রতিবেদনে আরএসএফকে আমিরাতের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগ উঠে এসেছে। লিবিয়া, চাদ ও সোমালিল্যান্ড হয়ে আরএসএফের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

সুদানের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে ঘিরে এই প্রতিবাদের ঘটনা সামনে এলো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
লন্ডনে আলভারেজের গোপন বৈঠক, কি ঘটতে যাচ্ছে?
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত
ফের লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন, রেখে গেলেন যে আবদার