ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অভিবাসী আটক অভিযানে বিদ্যুৎ শক দেওয়া গ্লাভস কিনবে আইস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: সংগৃহীত

অভিবাসীদের আটক ও নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য বিদ্যুৎ শক দিতে সক্ষম বিশেষ ধরনের গ্লাভস কিনতে সর্বোচ্চ ২ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) প্রকাশিত এক ক্রয়সংক্রান্ত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী বছরের মার্চের মধ্যে আইসের কর্মকর্তা ও এজেন্টদের ব্যবহারের জন্য হাজার হাজার ‘গ্লোভ’ কেনার পরিকল্পনা রয়েছে। গ্লোভের পূর্ণরূপ ‘Generated Low Output Voltage Emitter’। কেন্টাকির লেক্সিংটনভিত্তিক প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসি এই প্রযুক্তি তৈরি করে।

প্রতিষ্ঠানটির দাবি, দেখতে সাধারণ টহল গ্লাভসের মতো হলেও বিশেষ সুইচ চাপলে এগুলো বিদ্যুৎ শক দেওয়ার মোডে চলে যায়। খোলা ত্বকে স্পর্শ করালে তীব্র ও তাৎক্ষণিক ব্যথা সৃষ্টি হয় এবং সাধারণত তিন সেকেন্ডেরও কম সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। নির্মাতার ভাষ্য, এতে পোড়া দাগ, ক্ষত বা স্থায়ী চিহ্ন তৈরি হয় না।

তবে এ ধরনের সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, অভিবাসন আইন প্রয়োগে আইসের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের মধ্যে বিদ্যুৎ শক দেওয়ার নতুন প্রযুক্তি পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তুলতে পারে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) পুলিশিং প্রকল্পের উপপরিচালক জেন রলনিক বোরকেটা প্রশ্ন তুলেছেন, বেসামরিক অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে এমন সরঞ্জাম ব্যবহার কতটা যৌক্তিক। তার মতে, আইস কর্মকর্তারা দ্রুত বলপ্রয়োগে যাওয়ার প্রবণতা দেখিয়েছেন এবং এখন একটি বোতাম চাপলেই এমন শক দেওয়ার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।

এদিকে ইনস্টিটিউট ফর দ্য প্রিভেনশন অব ইন-কাস্টডি ডেথসের সভাপতি জন পিটার্সের মতে, কেউ প্রতিরোধ করলে কর্মকর্তাদের জন্য এ ধরনের গ্লাভস কার্যকর নিয়ন্ত্রণমূলক সরঞ্জাম হতে পারে। তার ধারণা, আইসের এই ক্রয়াদেশ নির্মাতা প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হতে যাচ্ছে। গাড়ি, বাড়ি কিংবা আটককেন্দ্রে সহযোগিতা না করা ব্যক্তিদের নিয়ন্ত্রণে আনতে এগুলো ব্যবহার করা হতে পারে।

তবে নির্মাতা প্রতিষ্ঠান নিজেও গ্লাভস ব্যবহারে বেশ কিছু সীমাবদ্ধতার কথা জানিয়েছে। তাদের নির্দেশিকায় বলা হয়েছে, এটি শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শুধু মৌখিকভাবে প্রতিবাদ বা অসহযোগিতা করা ব্যক্তির বিরুদ্ধেও এর ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপরও গ্লাভসটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কমপ্লায়েন্ট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ নিকলাস ই-মেইলে জানান, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে অপারগ।

সূত্র: দ্য গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
অভিবাসীদের ডিপোর্টেশন অভিযানে রোবট কুকুর ব্যবহার করবে আইসিই
ট্রাম্পের আইসিইর অভিযানে রেকর্ড গ্রেপ্তার অভিবাসী, অপরাধী নন অর্ধেকের বেশি
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক