ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডে। ছবি: সংগৃহীত

লেখাচুরি নিয়ে বিতর্কের জেরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ থেকে পদত্যাগের এক সপ্তাহের মাথায় মৃত অবস্থায় পাওয়া গেছে ব্রিটিশ শিক্ষাবিদ জেসন আরডেকে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪১ বছর।

এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবার (১৪ আগস্ট) দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনাটি অপ্রত্যাশিত হলেও প্রাথমিকভাবে এতে কোনো সন্দেহজনক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

জেসন আরডের পরিবারের সদস্যরা এক বিবৃতিতে বলেন, প্রিয় একজন বাবা, সঙ্গী, ভাই, চাচা ও সন্তানকে হারিয়ে তারা গভীর শোকে আছেন। পরিবারের দাবি, তাকে ঘিরে চলা ভুল তথ্য ও অবিরাম সমালোচনার চাপ জেসনের জন্য অসহনীয় হয়ে উঠেছিল।

গত সপ্তাহে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাজবিজ্ঞানের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেন জেসন আরডে। তার বিরুদ্ধে লেখাচুরির অভিযোগ ওঠার পর তাকে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

আরও পড়ুন

যদিও নিজের কিছু একাডেমিক কাজে ভুল থাকার কথা স্বীকার করেছিলেন জেসন। তিনি বলেছিলেন, অটিজমের কারণে তথ্য বোঝার ক্ষেত্রে অনুকরণের ওপর নির্ভর করতেন, যার কারণে তার আগের কিছু কাজে ভুল হয়ে থাকতে পারে।

পদত্যাগের সময় তিনি বলেছিলেন, সমালোচনা একাডেমিক জীবনের স্বাভাবিক অংশ হলেও তাকে যে ধরনের ব্যক্তিগত আক্রমণ ও জনসমক্ষে অবিরাম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, তা সাধারণ মতবিরোধের সীমা ছাড়িয়ে গেছে। এই চাপ তার এবং তার প্রিয়জনদের ওপর গভীর প্রভাব ফেলেছে বলেও জানিয়েছিলেন তিনি।

এর আগে জেসনের গবেষণাকর্ম নিয়ে তদন্ত করে লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি জানায়, তার গবেষণাকর্মে লেখাচুরির প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযোগ ওঠার পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তার নিয়োগের বিষয়েও স্বাধীন তদন্ত শুরুর ঘোষণা দেয়।

জেসনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডেবোরা প্রেন্টিস। ব্রিটিশ শিক্ষামন্ত্রী লুসি পাওয়েলও গভীর শোক প্রকাশ করে বলেন, এমন ঘটনায় মনে রাখা প্রয়োজন—সমালোচনা ও আলোচনার কেন্দ্রেও বাস্তব মানুষ এবং তাদের পরিবার থাকে।

জেসনের বন্ধু ও সহকর্মীরা জানিয়েছেন, পদত্যাগের পর তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং জনসম্মুখ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

জেসন আরডের জীবনের গল্প ছিল সংগ্রাম ও সাফল্যে ভরা। তিনি ১১ বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতেন না এবং ১৮ বছর বয়স পর্যন্ত পড়তে বা লিখতে পারতেন না। পরে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। একসময় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিয়োগ পান।

তার মৃত্যুতে ব্রিটিশ শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ
‘মানসিক চাপ, স্থূলতা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’
ইবিতে আন্তর্জাতিক সেমিনারের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন
ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত