ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো পাঁচ ফুট লম্বা সাপ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে চলন্ত একটি গাড়ির বনেটের নিচ থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপ বেরিয়ে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়িতে থাকা এক নারী ও তার পরিবারের সদস্যদের মধ্যে।

ঘটনার একটি ভিডিও ধারণ করেন ওই নারী। পরিবারের সদস্যদের নিয়ে তিনি টেনেসির মাউন্ট জুলিয়েট এলাকায় যাচ্ছিলেন। তার ছোট মেয়ের জন্য ফুটবলের সরঞ্জাম কিনতেই তাদের সেখানে যাওয়ার কথা ছিল। তবে পথেই গাড়ির বনেটের ওপর অস্বাভাবিক কিছু দেখতে পান তিনি।

প্রথমে তার মনে হয়েছিল, বনেটের ওপর হয়তো বড় কোনো বস্তু রয়েছে। পরে ভালো করে দেখে সেটিকে সাপ বলে সন্দেহ হয়। বিষয়টি তার স্বামীকে জানালে তিনিও নিশ্চিত করেন, সেটি সত্যিই একটি সাপ।

সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত পরিবারের সদস্যরা গাড়িটি রাস্তার পাশে থামিয়ে সেটিকে সরানোর চেষ্টা করেন। তবে গাড়ি পুরোপুরি থামার আগেই সাপটি লাফ দিয়ে গাড়ি থেকে সরে যায়।

ভিডিওটি দেখে টেনেসি ওয়াইল্ডলাইফ রিসোর্সেস এজেন্সির জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ম্যালোরি টেট জানান, সাপটি সম্ভবত ‘গ্রে র‍্যাট স্নেক’ বা ধূসর ইঁদুর সাপ। এই প্রজাতির সাপ বিষধর নয় এবং টেনেসিতে বেশ সাধারণ।

আরও পড়ুন

চলন্ত গাড়ির বনেট বা উইন্ডস্ক্রিনে সাপ উঠে আসার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার দ্য ভিলেজ এলাকায় চলন্ত একটি গাড়িতে সাপ উঠে আসার ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে নিরাপদে সাপটি উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেওয়া হয়।

ভিডিওতে চলন্ত গাড়ির বনেট থেকে বিশাল সাপটি বেরিয়ে আসার দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
চট্টগ্রামে বিষধর শঙ্খিনীর ৩ ঘণ্টার অস্ত্রোপচার
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে