ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘তুড়ি মেরে’ ক্লাসের হট্টগোল থামালেন শিক্ষিকা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

ক্লাসে তখন ব্যাপক হট্টগোল। শিশুদের কেউ গল্প করছে, কেউ চিৎকার-চেঁচামেচিতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে বকাঝকা বা শাসনের পথ না বেছে অভিনব এক কৌশলে পুরো ক্লাসকে শান্ত করলেন এক তরুণী শিক্ষিকা। আর সেই মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

তবে ভিডিওটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্লাসরুমজুড়ে যখন শিশুদের হইচই, তখন হাসিমুখে শিক্ষিকা একটু উঁচু স্বরে বলেন, ‘ক্লাস...’। সঙ্গে সঙ্গে শিশুরাও সমস্বরে বলে ওঠে, ‘ক্লাস...’।

এরপর শিক্ষিকা ধীরে ধীরে নিজের কণ্ঠস্বর নিচু করতে থাকেন। আশ্চর্যের বিষয়, শিশুরাও তাকে অনুসরণ করে একইভাবে কণ্ঠস্বর কমিয়ে আনতে থাকে। একপর্যায়ে শিক্ষিকা তুড়ি মারতেই পুরো ক্লাসের পরিবেশ বদলে যায়।

শেষে শিক্ষিকা প্রায় ফিসফিস করে বলেন, ‘ক্লাস...’। শিশুরাও একই সুরে শব্দটি পুনরাবৃত্তি করে। মুহূর্তের মধ্যেই কোলাহলপূর্ণ শ্রেণিকক্ষে নেমে আসে পিনপতন নীরবতা। সফল হওয়ার পর শিক্ষিকার মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি।

শিশুদের বকাঝকা বা ভয় দেখানোর পরিবর্তে তাদের অংশগ্রহণের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ করার এই কৌশল নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওটি ‘টিচারথডায়ারিজ়১০’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওটি দেখে অনেকেই শিক্ষিকার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ইশ! আমাদেরও যদি এমন একজন শিক্ষিকা থাকতেন। আবার আরেকজন মজা করে মন্তব্য করেছেন, আমাদের সময়ে তো লাঠি দেখলেই চুপ করে যেতাম।

আরও পড়ুন

শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ইতিবাচক উপায়ে শ্রেণিকক্ষ নিয়ন্ত্রণের এই অভিনব কৌশল এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সুত্র: আনন্দবাজার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষিকা, অতঃপর...
বিমানে মেয়ে দেখে চমকে গেলেন বাবা, এরপর যা ঘটল
এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী
সংসদের সামনে শিক্ষিকা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন