ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির বিনিময়ে একযোগে কাজ করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ 'ডিক্লারেশন অব ইনটেন্ট' বা ইচ্ছাপত্র স্বাক্ষর করেছে সৌদি আরব ও ফ্রান্স। নিজ নিজ প্রতিরক্ষা খাতের সামর্থ্য বাড়াতে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই চুক্তির অনুমোদন দেওয়া হয়।

সৌদি আরবের ভিশন ও দ্বিপক্ষীয় কৌশলগত বন্ধুত্বের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে এই সমঝোতাকে। রিয়াদে আয়োজিত অনুষ্ঠানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে এই ঐতিহাসিক নথিতে সই করা হয়। নিজ নিজ দেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফরাসি সশস্ত্র বাহিনী ও ভেটেরানবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভোত্রাঁ।

সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট জানিয়েছে, চুক্তিটির প্রধান উদ্দেশ্য হলো আধুনিক সমরাস্ত্র ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার যৌথ উন্নয়ন ঘটানো। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, যৌথ সামরিক প্রশিক্ষণ ও পেশাগত শিক্ষা খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা শেয়ারের পথ উন্মুক্ত হবে।

আরও পড়ুন

এই চুক্তি কেবল দ্বিপক্ষীয় প্রতিরক্ষাই জোরদার করবে না, বরং মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে রিয়াদের পরিবর্তিত কৌশলের ইঙ্গিত বহন করছে। ইতিপূর্বে সৌদি আরব তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে 'ন্যাটো স্টাইলের' ত্রিপক্ষীয় একটি প্রতিরক্ষা চুক্তি সই করে, যেখানে এক দেশের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচনার সুযোগ রাখা হয়। তা ছাড়া ১৪টি দেশ নিয়ে একটি সামুদ্রিক সমুদ্র জোট গঠনের পর ফ্রান্সের মতো ইউরোপীয় শক্তির সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি সৌদির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স