ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নেপালে নিখোঁজ পর্যটকদের মধ্যে কোন দেশের কতজন?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪০০ জনের বেশি বিদেশি নাগরিক। দেশটির পর্যটন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিভিন্ন দেশের সরকার ও নেপালের কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন।

এখন পর্যন্ত যেসব দেশের নাগরিক নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে, তা হলো—

যুক্তরাষ্ট্র: অন্তত ৪৭ জন মার্কিন নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নেপাল পর্যটন বোর্ডের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

অস্ট্রেলিয়া: ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।

তাদের খুঁজে বের করতে নেপালের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

কানাডা: ২৪ জন কানাডীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।

কানাডায় নেপালের দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ভারত: অন্তত ১৩০ থেকে ১৩৩ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্য: দুর্যোগের পর ৩৩ জন ব্রিটিশ নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপাল পর্যটন বোর্ডের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এপি।

জাপান: নেপালে থাকা পাঁচ জাপানি নাগরিকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি দেশটির দূতাবাস। তাদের খুঁজে বের করতে অনুসন্ধান চালানোর অনুরোধ করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

মালয়েশিয়া: ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা অন্তত ১১ জন মালয়েশীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ হারিয়েছে নেপালে থাকা মালয়েশিয়ার দূতাবাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া: একটি জলবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৯ জন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। একই স্থানে আরো ১০ জন আটকা পড়েছেন। বুধবার রাতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নেপালে বন্যার পর উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। কাদা, পানি ও ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের খুঁজে বের করাই এখন উদ্ধারকারীদের অন্যতম প্রধান কাজ। বিভিন্ন দেশের সরকারও নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের নাগরিকদের অবস্থান জানার চেষ্টা করছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি জানিয়েছেন, মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক কষ্টের মধ্যে ছিলেন তিনি।
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
১০ মাসের বেশি সমুদ্রে, ঘরে ফিরল মার্কিন রণতরির নাবিকেরা
১০ মাসেরও বেশি সময় সমুদ্রে কাটিয়ে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো উপসাগরে ফিরেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন।
১০ মাসের বেশি সমুদ্রে, ঘরে ফিরল মার্কিন রণতরির নাবিকেরা
প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী, তদন্তে পুলিশ
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার পোস্টার মেরামত করতে গিয়ে দুই ব্যক্তির ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নির্বাচনের প্রার্থী বার্নাডেট গ্রিন-প্লাসেনশিয়া।
প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী, তদন্তে পুলিশ
বন্দুক-ছুরি নিয়ে ন্যাশভিলের আদালতে হামলার চেষ্টা
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি ফেডারেল আদালতের প্রবেশপথে বন্দুক ও ছুরি নিয়ে ঢুকে হামলার চেষ্টা করেন এক ব্যক্তি।
বন্দুক-ছুরি নিয়ে ন্যাশভিলের আদালতে হামলার চেষ্টা
মাদুরোর বিরুদ্ধে নির্যাতনের নতুন অভিযোগ, কারাগারে স্ত্রীও
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্যাতনসহ নতুন কয়েকটি অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
মাদুরোর বিরুদ্ধে নির্যাতনের নতুন অভিযোগ, কারাগারে স্ত্রীও
আরও পড়ুন
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
বাংলাদেশে এটাই প্রথম সফর, পরিস্থিতি খুব একটা ভালো নয়: জার্মান পর্যটক
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, কাঁদছেন জার্মান পর্যটক