ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যের আরও এক দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাথে ঐতিহাসিক ত্রিপক্ষীয় সামরিক জোটের তিন সপ্তাহের মাথায় এবার মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ দেশ কুয়েতের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করল পাকিস্তান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘কুয়েত টাইমস’ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

ইসলামাবাদে আয়োজিত বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে দুই পক্ষ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি, সামরিক প্রযুক্তি বিনিময় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার চূড়ান্ত পর্যায়ে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন দুই প্রতিরক্ষামন্ত্রী। এ সময় কুয়েতি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খালিদ আল শারিয়ান এবং রাষ্ট্রদূত নাসের আব্দুলরহমান আল-মুতাইরি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চুক্তি স্বাক্ষর শেষে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্য ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় চুক্তিটি বড় ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর পেশাগত সক্ষমতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হলো।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ও প্রভাব জোরদারে পাকিস্তান একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে। এর আগে গত ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব ও তুরস্কের সাথে বহুল আলোচিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছিল ইসলামাবাদ। ওই ঐতিহাসিক চুক্তিতে যেকোনো এক দেশের ওপর হামলাকে অপর দুই দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করার অঙ্গীকার করা হয়। এর পরপরই কুয়েতের সাথে এই নতুন চুক্তি মধ্যপ্রাচ্যে পাকিস্তানের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বশেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের সন্ধানে নতুন করে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে আল-উলা ও খায়বার অঞ্চলে পরিচালিত এই গবেষণায় অংশ নিচ্ছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকেরা।
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
আরও পড়ুন
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, ২৭ বছরের কারাদণ্ড পাকিস্তানি নাগরিকের
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা