ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

এবার বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তাকারী দেশগুলোর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা মেনে চলা বা কার্যকরে সহায়তা দেওয়া থেকে সব দেশের বিরত থাকা উচিত। কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে, তবে তাদেরও ওয়াশিংটনের সমান অপরাধী হিসেবে গণ্য করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ বার্তায় এই সতর্কবার্তা দেওয়া হয়। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞা পুরোপুরি বেআইনি, অযৌক্তিক এবং চরম নিন্দনীয়। আন্তর্জাতিক আইনি নীতি লঙ্ঘনকারী এই পদক্ষেপ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং ‘মানবতাবিরোধী অপরাধের’ সামিল। ওয়াশিংটনের এই অর্থনৈতিক পদক্ষেপ ইরানের লাখ লাখ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি ও স্বাস্থ্যসেবাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেবে বলে দাবি করে তেহরান।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রের এই বেআইনি সিদ্ধান্ত বাস্তবায়নে অনুঘটক হিসেবে কাজ করে, তবে তারা একটি নির্দিষ্ট দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার অন্যায় অপরাধে সমানভাবে অংশীদার হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বজুড়ে আইনের শাসন সমুন্নত রাখার জোর আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার সামরিক কিংবা অর্থনৈতিক হামলা থেকে নিজেদের সার্বভৌমত্ব ও নাগরিক স্বার্থ রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান।

এর আগে গত সপ্তাহে ইরানের ওপর অর্থনৈতিক ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা চালুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তায় জানান, ওয়াশিংটনের এই নির্দেশনা অমান্য করে যেসব দেশ বা সংস্থা ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই মিলবে টাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো বা ‘ডুমস্ক্রলিং’-এর প্রবণতা কমাতে নতুন একটি বিশেষ উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে অর্থ দেওয়া হবে।
প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই মিলবে টাকা
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজে সংঘর্ষের ঘটনায় এবার ভারতের হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে আর্ন্তজাতিক সমুদ্রসীমা পাহারা দেওয়ার সময় ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে দাবি করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার হুমকি পাকিস্তানের
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দিকে ধেয়ে আসা ড্রোন হামলার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান।
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার হুমকি পাকিস্তানের
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা জোটের পরিধি আরও বাড়ানো হতে পারে। অভিন্ন নীতিতে বিশ্বাসী নতুন যেকোনো দেশকে এই জোটে স্বাগত জানানোর পথ খোলা রাখা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ওমানের রাজধানী মাস্কাটে হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের পর এক বড় ধরনের সামরিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার হুমকি পাকিস্তানের
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
সৌদির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতির