ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও অলৌকিকভাবে বেঁচে যাওয়ার এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রবল স্রোতে আশপাশের ঘরবাড়ি ও স্থাপনা ভেসে গেলেও একটি সবুজ রঙের দোতলা বাড়ি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকার দৃশ্য নজর কেড়েছে নেটিজেনদের। পরে জানা গেছে, ওই বাড়ির ভেতরে আটকে থাকা পরিবারের সব সদস্যই জীবিত ও নিরাপদে উদ্ধার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তীব্র গতিতে কাদা-পানির স্রোত বয়ে যাচ্ছে। স্রোতের তোড়ে আশপাশের একের পর এক ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে পড়ছে কিংবা ভেসে যাচ্ছে। বিশাল ধ্বংসাবশেষও পানির সঙ্গে ভেসে যেতে দেখা যায়।

তবে ভয়াবহ সেই পরিস্থিতির মধ্যেও সবুজ রঙের দোতলা বাড়িটি শক্তভাবে দাঁড়িয়ে ছিল। চারপাশ দিয়ে প্রবল স্রোত বয়ে গেলেও বাড়িটির বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে বলে ভিডিওতে দেখা যায়নি।

বাড়িটি টিকে গেলেও ভেতরে একটি পরিবার আটকা পড়েছে এমন বিষয় সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে অনেকে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং তাদের জন্য প্রার্থনা করেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আরও একটি ভিডিও। সেখানে দাবি করা হয়, সবুজ বাড়িটির ভেতরে আটকে থাকা পরিবারের প্রত্যেক সদস্যই জীবিত রয়েছেন এবং নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে। এই খবরে স্বস্তি ফিরে আসে উদ্বিগ্ন নেটিজেনদের মধ্যে।

ঘটনার ভিডিওগুলো ইতোমধ্যে লাখ লাখ মানুষ দেখেছেন। বাড়িটি কীভাবে এমন ভয়াবহ পানির স্রোতের মধ্যেও টিকে গেল, তা নিয়েও চলছে আলোচনা।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মনে কী ধরনের আতঙ্ক কাজ করছিল, তা কল্পনা করাও কঠিন। তার মতে, পরিবারটির সদস্যদের সাক্ষাৎকার নেওয়া উচিত।

আরেকজন লেখেন, ভয়াবহ বন্যার মধ্যেও বাড়িটির টিকে থাকা শক্তিশালী ও টেকসই নির্মাণের গুরুত্ব তুলে ধরে। বাড়িটির নির্মাণশৈলীর প্রশংসা করে এক নেটিজেন মন্তব্য করেন, যিনি এই ভবনটি তৈরি করেছেন, তাকে স্যালুট।

পরিবারটির নিরাপদে উদ্ধার হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করে আরেকজন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন

ভয়াবহ বন্যায় চারপাশের ধ্বংসযজ্ঞের মধ্যে সবুজ বাড়িটির দাঁড়িয়ে থাকা এবং ভেতরে থাকা একটি পরিবারের সবাই নিরাপদে বেরিয়ে আসার ঘটনা তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার অন্যতম বিষয়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
আরও পড়ুন
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী