ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এ ঘটনায় ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট।

বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এক দফা হামলা চালানো হয়েছে। এসব হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সমুদ্রভিত্তিক সামরিক সরঞ্জাম, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করা হয়।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, একই দিনে দেশটির বিভিন্ন এলাকায় একাধিক হামলা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি হামলা হয়েছে হরমুজ প্রণালির আশপাশে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে অনুমতি ছাড়া চলাচল করা তেলবাহী জাহাজগুলোকে ইরান আগে থেকেই হুমকি দিয়ে আসছে।

আরও পড়ুন

পাল্টা হামলায় ইরান জানিয়েছে, জর্ডান ও ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের দাবি, বাহরাইনেও হামলা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, জর্ডানে হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় প্রবেশ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর মধ্যে ১০টি ভূপাতিত করা হয়েছে এবং তিনটি প্রত্যন্ত এলাকায় গিয়ে পড়েছে। বাহরাইনও জানিয়েছে, ইরানের কয়েকটি চালকবিহীন বিমান শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান দিয়ে সমন্বিত হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা। তবে ইরাক বা যুক্তরাষ্ট্র কেউই এ হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

জুলাইয়ের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সরাসরি সামরিক সংঘাত। এর আগে কিছুদিন দুই পক্ষ হামলা থেকে বিরত থাকলেও আলোচনায় ফেরার আগ্রহ খুব একটা দেখা যায়নি।

দীর্ঘ সংঘাতে ইরানের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির প্রচলিত সামরিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের কংগ্রেস নির্বাচন সামনে রেখে জ্বালানির বাড়তি দামের চাপের মধ্যে রয়েছেন। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের বড় একটি অংশ ব্যবহার হয়ে গেছে।

তবে ট্রাম্প হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হয়েছে দাবি করে বলেন, ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ছে এবং দেশটির জনগণ কবে সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, সেটিই এখন দেখার বিষয়।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির যৌথ সামরিক কমান্ড বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরও ব্যাপক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা যেকোনো দেশকেও এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান।

বিয়ের অনুষ্ঠানে নিহত ৫

হরমুজ প্রণালির উপকূলীয় এলাকা সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

মেহর সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। তবে প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আহতের সংখ্যা ৬৮।

ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ইরানের মিনাব এলাকায় একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনাও উল্লেখ করেন, যেখানে যুদ্ধের প্রথম দিনে ১৬০ জন নিহত হয়েছিল। ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

ইরান জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে হামলাসহ এসব ঘটনার জবাব তারা কঠোরভাবে দেবে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন সরকারকে সতর্ক করে দেশটি বলেছে, এসব ঘটনার ক্ষেত্রে নীরব থাকা কোনো নিরপেক্ষতা নয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা