ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের কারণ জানালেন তুর্কি আল-মালিকি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

শুক্রবার (২ জানুয়ারি) তারা এই ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তবে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি। যদিও সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হারদামাউতের গভর্নর শুক্রবার এ তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, আল-খাসাতে সরকারি বাহিনী ৩৭ নং ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে। যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি।

এরআগে, শুক্রবার হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আল-খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১১ অক্টোবর) দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
আরও পড়ুন
বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক পদে চাকরি, অষ্টম শ্রেণি পাশেও আবেদন
শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনীর সদস্যের সামরিক মর্যাদায় শেষকৃত্য
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে হাং কাওকে মনোনয়ন ট্রাম্পের