ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম
ফাইল ছবি

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার ইচ্ছা পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রেক্ষিতে ইরানও এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পকে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, খামেনির ওপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে।

সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এর মাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।’

দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।

এদিকে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে খামেনির ব্যাপক সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি একজন অসুস্থ মানুষ। দেশকে সঠিকভাবে চালানো ও সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ করা উচিত তার।

আরও পড়ুন

উল্লেখ্য, চরম অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হয় ইরানে। ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে এ বিক্ষোভ। সরকার পতনের ডাক দেওয়ার পাশাপাশি খামেনির মৃত্যুও কামনা করেন বিক্ষোভকারীরা। এতে সরাসরি সমর্থন দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য সমর্থন দেওয়ার পাশাপাশি ইরানে হামলারও হুমকি দেন। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ স্বীকার করে, এ বিক্ষোভের পেছনে সরাসরি হাত ছিল তাদের।

ভয়ংকরভাবে ফুঁসে ওঠা এ বিক্ষোভ শেষ পর্যন্ত কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। দেশটির সরকারি সূত্রের তথ্য অনুযায়ী পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন এ বিক্ষোভে। আর এসব প্রাণহানির জন্য ট্রাম্পকে দায়ী করেছেন খামেনি। কারণ বিক্ষোভে ব্যাপক উসকানি দিয়েছিলেন তিনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও
অনলাইনে বিজ্ঞাপনের বিশাল ফাঁদ পেতে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর নজরদারি এবং তাদের ডিভাইসে আড়িপাতার প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলের বিরুদ্ধে। এমনকি তাদের এই ভয়ংকর ফাঁদের শিকার হয়েছে পেন্টাগন, ন্যাটো এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোও। 
বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
আরও পড়ুন
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের