ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ইরানের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে গুরুতর জখম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
ছেলের সঙ্গে ইসরায়েলের অর্থমন্ত্রী। ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে তুমুল সংঘর্ষের সময় ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালানো হয়। লেবানন সীমান্তের কাছে সংঘঠিত শুক্রবার (৬ মার্চ) এই হামলায় এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। এই সময় অন্তত আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর আল জাজিরা।

রোয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও ছিলেন। হামলায় তার ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়ে যায়। তবে এখনো তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন স্মতরিচ। গত ৬ মার্চ এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ জানান লেবানন সীমান্তের কাছে হামলায় তার ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। গত শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন স্মতরিচ। তিনি লেখেন, আহতদের মধ্যে রয়েছে আমার আমার প্রিয় ছেলে—বেনিয়া হেবরন।

ইসরায়েলের কট্টর ডানপন্থী এই মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল বেনিয়া হেবরন পিঠ ও পেটে ঢুকে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরা ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে থাকে উল্লেখ করে স্মতরিচ আরও বলেন, ঈশ্বর না করুন, যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র।
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের ‘কাসপিয়ান  এয়ারলাইন্স’-এর একটি বোয়িং উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে তুর্কি কর্তৃপক্ষ।
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
আরও পড়ুন
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী
লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ১১