ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার হরমুজে দায়িত্বে থাকা ইরানি নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম
ইরানের নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরি। ফাইল ছবি

২৭তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারসহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ভয়ংকর সব হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। সেইসঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে জ্বালানী তেলের সংকটও তৈরি করে ফেলেছে তারা।

তবে, যুদ্ধের ২৭তম দিনে এসে আরও এক বড় ধাক্কা খেয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এবার হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরিকে হারিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে ইরানি এ নৌ-কমান্ডারকে হত্যার দাবি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন তিনি।

আরও পড়ুন

অবশ্য, ইরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে এখনও এ তথ্য নিশ্চিত করা হয়নি। তবে এই সংবাদ যদি সঠিক হয়, তাহলে এটি হবে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের সর্বশেষ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার নিহতের ঘটনা।

কমান্ডার তাঙসিরি হলেন ইরানের সেইসব মুষ্টিমেয় উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একজন, যাকে এর আগেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে ইসরায়েল এবং ভাগ্যক্রমে প্রতিবারই বেঁচে গিয়েছিলেন তিনি। ২০১৮ সালে নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারের পদে উন্নীত হন তাঙসিরি এবং তার প্রধান দায়িত্ব ছিল হরমুজ প্রণালির দেখভাল করা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন