ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রুশ সামরিক কর্মকর্তার কড়া সতর্কবার্তা, অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকিতে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম
রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বাড়ালে ইসরায়েল একপর্যায়ে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলে কড়াভাবে সতর্ক করেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ।

তার মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে এবং একপর্যায়ে নিজেদের শক্তি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে রাষ্ট্র হিসেবে টিকে থাকার ক্ষমতাই হারাতে পারে ইসরায়েল।

বুধবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ দাবি করেন, যুদ্ধকে আরও তীব্র করে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সংঘাতে জড়ানোই ইসরায়েলের মূল লক্ষ্য।

আপতি আলাউদিনভ বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান ও আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছেন।

আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও তীব্র হবে—এ বিষয়টি সবার বুঝতে হবে। সংঘাত যতটা সম্ভব বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে যুদ্ধে টেনে আনাই ইসরায়েলের লক্ষ্য।

তিনি বলেন, শেষ পর্যন্ত ইসরায়েল নিজেদের শক্তিকে অনেক বেশি বড় করে দেখবে। আর এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বই হয়তো থাকবে না।

আরও পড়ুন

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রীর এক চালান পাঠিয়েছে রাশিয়া। সম্প্রতি এই বিশাল অস্ত্র ও গোলাবারুদের চালান নিয়ে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরে পৌঁছেছে ২ ডজনেরও বেশি রুশ জাহাজ।

গোয়েন্দা নথি এবং পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

ইরানে সামরিক সরঞ্জাম পাঠাতে যেসব জাহাজ ব্যবহার করা হয়েছে, সেগুলো সব রুশ জাহাজ নির্মাতা কোম্পানি এমজি-ফ্লোটের তৈরি। ২০২৪ সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে কোম্পানিটি।

২০২৫ সালের জানুয়ারি ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব’ নামে একটি ২০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তেহরান এবং মস্কোর মধ্যে। এই চুক্তির শর্ত অনুসারে, আগামী ২০ বছর পর্যন্ত প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে পরস্পরকে সহযোগিতা করবে রাশিয়া ও ইরান।

এই চুক্তির অনেক আগে থেকেই অবশ্য রাশিয়াকে সহযোগিতা করে আসছে ইরান। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে নিয়মিত নিজেদের তৈরি লাদেন বা সুইসাইড ড্রোন শাহেদ এবং গোলাবারুদ পাঠিয়েছে ইরান। রাশিয়া আবার নিজেদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শাহেদ ড্রোনের মান ও বিধ্বংসী ক্ষমতার উন্নয়নও করেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবর ভুয়া বলে দাবি করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হেনস্তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
নভেম্বরের শেষ নাগাদ ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে বিশাল যুদ্ধজাহাজের বহর নিয়ে মোতায়েন থাকবে একসঙ্গে তিনটি মার্কিন রণতরী।
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র।
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের ‘কাসপিয়ান  এয়ারলাইন্স’-এর একটি বোয়িং উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে তুর্কি কর্তৃপক্ষ।
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
আরও পড়ুন
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
বাংলাদেশ-রাশিয়ার নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর