ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করতে নতুন কূটনৈতিক ও সামরিক কৌশলের পথে হাঁটছে ইরান। এর অংশ হিসেবে প্রণালির বাইরে একটি নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা এবং ওমানের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিকল্প নৌপথ চালুর পরিকল্পনা করছে দেশটি।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে জানান, প্রস্তাবিত নিষিদ্ধ অঞ্চলটি পারস্য উপসাগরের ভেতরের অংশ থেকে শুরু করে হরমুজ প্রণালি পর্যন্ত বিস্তৃত হবে। তেহরানের আগাম অনুমোদন ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাংকার এই অঞ্চলে প্রবেশ করলে সেগুলোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। একই সঙ্গে এর ফলে সংশ্লিষ্ট জাহাজগুলোর আন্তর্জাতিক বিমা সুবিধা স্থগিত হওয়াসহ ভবিষ্যতে এই রুট ব্যবহারের ওপর স্থায়ী প্রভাব পড়তে পারে।

আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই ওয়াশিংটনের দাবি খণ্ডন করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক চলাচলের যেসব তথ্য দেওয়া হচ্ছে তা সঠিক নয়। নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে ওমান উপকূল দিয়ে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করছে, সেগুলোর বড় একটি অংশ হামলার শিকার হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ওমানের সঙ্গে যৌথভাবে নতুন রুট চালু ও নিষিদ্ধ এলাকা বাস্তবায়নের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলবে। সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন জুনেসের মতে, এই পরিকল্পনা কার্যকর হলে অতিরিক্ত চাপে থাকা মার্কিন বাহিনীকে অনেক বড় এলাকায় টহল দিতে হবে। এর ফলে শিপিং কোম্পানি ও বিমা প্রতিষ্ঠানগুলো এই ঝুঁকিপূর্ণ জলপথে জাহাজ পাঠাতে আরও বেশি অনিশ্চয়তায় পড়বে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ায় তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল প্রতিবেশীসহ ৩ মুসলিম দেশ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরে জোরালো পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য এবং দেশটির তিন মুসলিম প্রতিবেশী ও আঞ্চলিক অংশীদার তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
405908
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে ওঠার পরপরই বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যৌথভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করে।
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। লাতিন আমেরিকা অঞ্চলে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে কলম্বিয়ার এই পদক্ষেপকে আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত
হরমুজ প্রণালির কাছে ছড়িয়ে পড়ছে তেল
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ