ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি বিমান হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বে হুথি নিয়ন্ত্রিত বানি হুশাইশ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রোববার (৮ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আবদুল আজিজ আল-দাইলামি জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

তবে হামলার বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। সৌদি আরবের আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র জানিয়েছে, তারা এ ঘটনার প্রতিবেদন তদন্ত করছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে গত জুলাই থেকে সৌদি আরব ও ইরানপন্থি হুথি গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এরপর হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরানকে চাপে ফেলতে স্থলপথেও অবরোধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর চাপ বাড়াতে এবার দেশটির স্থলপথের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানকে চাপে ফেলতে স্থলপথেও অবরোধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি।
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দেয়।
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই।
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আরও পড়ুন
সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুর জন্য দায়ী এক পাকিস্তানি, গাড়ি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে
সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল
পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬
কুড়িগ্রামে পৌর কর্মচারী হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার, মাদক সেবনে বাধা দেওয়াই কাল হয় মনসুর আলীর!