ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্লান্ত ছেলেকে ফেলে রেখে পাহাড় চূড়ায় বাবা, ৮ ঘণ্টা পর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
জাপানের সর্বোচ্চ পর্বত ফুজি। ছবি: সংগৃহীত

জাপানের সর্বোচ্চ পর্বত ফুজিতে আরোহণের সময় ক্লান্ত হয়ে পড়া সাত বছরের ছেলেকে একা রেখে বড় ছেলেকে সঙ্গে নিয়ে ওপরে উঠে যান এক বাবা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তার সমালোচনা করেছে পুলিশ।

জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি ফুজি পর্বতের ফুজিনোমিয়া ট্রেইলে দুই ছেলেকে নিয়ে আরোহণ করছিলেন। পথিমধ্যে ছোট ছেলে ক্লান্তির কথা জানালে তাকে একটি বেঞ্চে বসিয়ে ‘এখানেই অপেক্ষা করো’ বলে বড় ছেলেকে নিয়ে যাত্রা অব্যাহত রাখেন তিনি। শিশুটির কাছে রেখে যাওয়া হয়েছিল শুধু একটি কোমল পানীয় ও কিছু হালকা খাবার।

কুয়াশা ও বৃষ্টির মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার মিটারের বেশি উচ্চতায় ষষ্ঠ স্টেশনের কাছে একা বসে থাকা শিশুটিকে দেখতে পান একটি পাহাড়ি আশ্রয়কেন্দ্রের কর্মীরা। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় তার বাবা সপ্তম ও অষ্টম স্টেশনের মাঝামাঝি এলাকায় ছিলেন, যা শিশুটির অবস্থান থেকে প্রায় তিন ঘণ্টার হাঁটার পথ।

পুলিশ জানিয়েছে, প্রায় আট ঘণ্টা একা অপেক্ষা করার পর শিশুটি বেশ ক্লান্ত ও অস্থির হয়ে পড়েছিল। পরে বাবার সঙ্গে তাকে পুনর্মিলিত করা হয়।

ঘটনার পর পুলিশ ওই বাবাকে সতর্ক করে জানায়, সন্তানকে এভাবে পাহাড়ে একা ফেলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজের সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন ওই ব্যক্তি।

৩ হাজার ৭৭৬ মিটার উচ্চতার ফুজি পর্বত জাপানের অন্যতম জনপ্রিয় পর্যটন ও পর্বতারোহণ গন্তব্য। প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ এই পর্বতে আরোহণ করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক উদ্ধার অভিযানের ঘটনা ঘটেছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার (৯ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।  ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি আরটিভি/এসআর
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
আরও পড়ুন
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
পাহাড়ে বিদ্যুৎ নেটওয়ার্কে ২ হাজার ১৪৮ কোটি টাকা অনুমোদন এডিবির
গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি
প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়ে ৪ বন্ধু মিলে রাতভর ধর্ষণ, অতঃপর...