ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ড্রোন হামলার চেষ্টা, মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: আলজাজিরা

ড্রোন হামলার চেষ্টার অভিযোগে মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির জান্তা সরকারের দাবি, বিমানবন্দরটিতে ড্রোন হামলার চেষ্টা করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার প্রাতবেদনে বলা হয়েছে, মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার (১০ সেপ্টম্বের) রাতে ফেসবুকে এক বিবৃতিতে জানায়, মান্দালয়ের তাদা-উ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ ও ১২ সেপ্টেম্বরের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটগুলো পরিচালনাগত কারণে কাছের একটি বিমানবন্দরে স্থানান্তর করা হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সের একটি হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই গণতন্ত্রপন্থি বিদ্রোহী গোষ্ঠী বিমানবন্দরটিতে ছয়টি ‘আত্মঘাতী ড্রোন’ ছুড়েছিল বলে দাবি করা হয়েছে।

সংবাদপত্রটি জানায়, হামলার কারণে সাময়িকভাবে কিছু অভ্যন্তরীণ ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়। তবে কোনো হতাহতের ঘটনা বা যানবাহন কিংবা বিমান রানওয়ের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে থাকা সামরিক যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাচ্ছিল। তবে এ তথ্য আল জাজিরা বা অন্য কোনো সংবাদ সংস্থা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে। এরপর দেশজুড়ে প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে, যা পরে সেনাবাহিনী ও বিভিন্ন সশস্ত্র জাতিগত ও গণতন্ত্রপন্থি গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধে রূপ নেয়।

মিয়ানমারের সাবেক সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংকে পাঁচ বছর সেনাশাসনের পর এপ্রিল মাসে সামরিক-সমর্থিত পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করে। এর মাধ্যমে ক্ষমতার ওপর তার নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
থাইল্যান্ডে কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার।
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি পারফিউমের বোতল। জাহাজটি নৌমাইনের আঘাতে ডুবেছে বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় সাগরে ছড়িয়ে পড়া পণ্য সংগ্রহের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাগরের পানিতে ভাসছে আইফোনের বাক্স ও পারফিউমের বোতল। ছোট নৌকায় থাকা কয়েকজনকে এসব পণ্য সংগ্রহ করতেও দেখা যায়। সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি ডুবে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও দামি পারফিউমসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজডুবির পর পণ্যগুলো সাগরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সংগ্রহ করতে ছোট ছোট নৌকাকে ঘটনাস্থলে যেতে দেখা যায়। এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়।  তবে সামুদ্রিক কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
আরও পড়ুন
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান