ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ফিজিতে প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভিতে আক্রান্ত, জরুরি অবস্থা জারি 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় দেশে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশটিতে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভিতে আক্রান্ত। পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে উল্লেখ করে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফিজির স্বাস্থ্য ও চিকিৎসাসেবা মন্ত্রী ড. রাতু আন্তোনিও লালাবালাভু এই জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি জানান, শুধু সাধারণ প্রাদুর্ভাব প্রতিরোধের ব্যবস্থা দিয়ে এই সংকট সামাল দেওয়া আর সম্ভব নয়। মহামারির ভয়াবহতা বিবেচনা করেই জরুরি অবস্থা জারির পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ফিজিতে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এবং প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভি নিয়ে বসবাস করছেন। অথচ মাত্র পাঁচ বছর আগে দেশটিতে আক্রান্তের হার ছিল প্রতি ১৬৭ জনে একজন। ২০২৫ সাল নাগাদ ফিজিতে নতুন করে অন্তত ২ হাজার ৬০ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।

জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের তথ্যমতে, ১০ লাখেরও কম জনসংখ্যার দেশ ফিজিতে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে নতুন এইচআইভি সংক্রমণ প্রায় ১২ গুণ বেড়েছে। সংস্থাটি জানায়, বর্তমানে নতুন সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়া দেশগুলোর শীর্ষে রয়েছে ফিজি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মাদক পাচারের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া এবং অনিরাপদ উপায়ে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের প্রবণতাই ফিজিতে এইডস ছড়ানোর অন্যতম প্রধান কারণ। এছাড়া স্বাস্থ্যসচেতনতার অভাব, লোকলজ্জা বা সামাজিক কলঙ্কের ভয় এবং পর্যাপ্ত পরীক্ষা ও চিকিৎসার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইউএনএইডসের পরিসংখ্যান অনুযায়ী, ফিজিতে আক্রান্তদের ৫০ শতাংশের বেশি যৌন সম্পর্কের মাধ্যমে এবং ৪২ শতাংশের বেশি ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের কারণে সংক্রমিত হয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত দেশটিতে আনুমানিক ৯ হাজার ১০০ জন এইচআইভি আক্রান্ত রোগী থাকলেও তাদের মাত্র ৩৯ শতাংশ নিজের সংক্রমণের বিষয়ে জানতেন এবং মাত্র ২২ শতাংশ নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা পাচ্ছিলেন।

ফিজির এই পদক্ষেপের বিষয়ে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানইমা বলেন, ফিজির বর্তমান চিত্র বিশ্বের জন্য এক বড় সতর্কবার্তা যে এইডস মহামারি এখনো শেষ হয়ে যায়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। 
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
চোরাশিকার ও আবাসস্থল সংকটের কারণে দীর্ঘদিন হুমকিতে থাকা থাইল্যান্ডের বাঘের সংখ্যা বেড়ে ২১০ থেকে ২৫৭টিতে দাঁড়িয়েছে। দেশটির বাঘ সংরক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মায়ে কায়েও নামে একটি বাঘিনী। তিন দফায় ৯টি শাবকের জন্ম দেওয়া বাঘিনীটি এবার নানি হয়েছে। তার একটি মেয়ে বাঘও শাবকের জন্ম দিয়েছে।
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মালিক
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন চীনের হেনান প্রদেশের এক রেস্তোরাঁমালিক। প্রতিকূল আবহাওয়ায় বৈদ্যুতিক স্কুটারে চড়ে কাজে যাওয়া কর্মীদের জন্য বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন তিনি।
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মালিক
আরও পড়ুন
বিরল আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার 
রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন
চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে হৃদরোগ-স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শরীরচর্চার তাগিদ
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব ফিজিওথেরাপি দিবস