ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম
ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। ফাইল ছবি

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, আজ রোবববার গোপনে দেশত্যাগ করার সময় সাবেক ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন। আইন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারর আরও বিস্তারিত জানানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গালুশচেঙ্কো। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন

গালুশচেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে দেশের জ্বালানি খাতে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন। এছাড়া, ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান এবং দেশটির সবগুলো পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটমের ঠিকাদারদের কাছ থেকে যে কোনো কন্ট্রাক্টের বিনিময়ে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার তার বিরুদ্ধে।

এসব অভিযোগ ওঠার পর গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এবার দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার করা হলো তাকে।

উল্লেখ্য, ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। গেরমান গালুশচেঙ্কোও তাদের মধ্যে অন্যতম।

দুর্নীতি ইউক্রেনের সরকারি প্রশাসনের বড় একটি সমস্যা। মূলত, এই কারণেই এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির ব্যাপারটি এখনও ঝুলে আছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গত সপ্তাহের তুলনায় এবার প্রায় ১০ হাজার বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। শুক্রবার (২৩ অক্টোবর) প্যারিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শনিবার দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের বিশেষায়িত ইউনিট, অশ্বারোহী পুলিশ, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান ও জলকামান রাখা হয়েছে। নুনেজ বলেন, সহিংসতা, ‘লুটপাট ও দাঙ্গায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ গত সপ্তাহে সংবেদনশীল কয়েকটি এলাকায় যে কারফিউ জারি করা হয়েছিল, তা বহাল রাখার কথাও জানান তিনি। শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। কয়েকটি শহরে বিক্ষোভের স্থান ও চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্লেয়ঁ শহরে ডানপন্থী নেতা মেরিন ল্য পেনের দল ন্যাশনাল র‍্যালির (আরএন) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে হাজার হাজার সমর্থকের সমাগমের পাশাপাশি দলটির বিরোধীদেরও বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, এতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। শহরটিতে ল্য পেনের দলের বিরুদ্ধে ২০ হাজার থেকে ৩০ হাজার মানুষের বিক্ষোভে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে শুক্রবার সেখানে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিয়ঁর কেন্দ্রীয় এলাকাগুলোতেও বিক্ষোভকারীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্যারিসে বিক্ষোভকারীদের বাস্তিল ও নাসিওঁ স্কয়ারের মধ্যবর্তী নির্দিষ্ট পথে মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। মার্সেই শহরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও শুক্রবার কর্তৃপক্ষ জানায়, ব্যতিক্রমী সিদ্ধান্তে একটি শ্রমিক সংগঠনের বিক্ষোভের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে শহরটিতে শনিবার সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার আগের সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে। তবে প্যারিসে শনিবার লুভরসহ বেশ কয়েকটি প্রধান জাদুঘর বন্ধ থাকবে। আর্ট বাসেল শিল্পমেলাও নির্ধারিত সময়ের আগেই শেষ করা হচ্ছে। গত সপ্তাহে পুলিশের আগাম প্রস্তুতি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ ইউরোপবিষয়ক গবেষক ইভা কসে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত একটি দেশে পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ ও নিরাপদ বিক্ষোভের সুযোগ নিশ্চিত করা এবং সহিংস বিশৃঙ্খলা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া। তবে বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যবহৃত অস্ত্রে শিশুদের গুরুতর আহত হওয়ার খবর নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। আরটিভি/এসআর  
ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন
শামোন্ডা ভাইরাস মানুষের জন্য কতটা ভয়ংকর
করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাসকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে।
শামোন্ডা ভাইরাস মানুষের জন্য কতটা ভয়ংকর
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলার মধ্যেই মানবিক সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
মহাবিপর্যয়ে ইউরোপ, ৫০ হাজার প্রাণহানি
চলতি বছরের গ্রীষ্মে তীব্র গরমে সমগ্র ইউরোপজুড়ে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, এসব মৃত্যুর প্রতি তিনজনের মধ্যে দুজনের মৃত্যুর জন্যই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন দায়ী।
মহাবিপর্যয়ে ইউরোপ, ৫০ হাজার প্রাণহানি
প্রেমের টানে রাশিয়ায় গিয়ে গুপ্তচর মামলায় ১৫ বছরের কারাদণ্ড
অনলাইনে পরিচয়, প্রেমের সম্পর্কের টানে রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে যাত্রা, এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড।
প্রেমের টানে রাশিয়ায় গিয়ে গুপ্তচর মামলায় ১৫ বছরের কারাদণ্ড
আরও পড়ুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৬৮৪ জন ধরা
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক: প্রবাসীকল্যাণ মন্ত্রী
চট্টগ্রাম থেকে গ্রেপ্তার আরও এক ছাত্রলীগ নেতা
৪২ বাইসাইকেল ও অটোরিকশাসহ গ্রেপ্তার ২