ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে বৈঠক করবেন। আজ বিকেলে কোনো একসময় এ বৈঠক হওয়ার কথা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে দুই নেতাই বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সোমবার (২১ সেপ্টেম্বর) এএফপিকে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্র জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে সে প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বেশি মনোযোগ দিয়েছে। সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে সরাসরি শান্তি আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

বৈঠকের আগে গত সোমবার ট্রাম্প বলেছেন, রাশিয়া তাদের জ্বালানি তেলশিল্পের ‘নিয়ন্ত্রণ হারিয়েছে’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, রাশিয়ার বিপুলসংখ্যক ডিজেল শোধনাগার ধ্বংস হয়ে গেছে। তিনি এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের ওই পোস্টের জবাবে জেলেনস্কি এক্সে লেখেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনার টেবিলে আছে। উত্তেজনা কমানোর শক্ত পদক্ষেপের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হতে পারে। ইউক্রেনের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও খাদ্য রপ্তানি খাত লক্ষ্য করে রাশিয়ার হামলার বন্ধ করতে হবে। তাহলে ইউক্রেনও হামলা বন্ধ করতে পারবে। এ সংকটের সমাধান সম্ভব।

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা না করতে রাজি হয়েছে। এর এক দিন আগে রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালানোয় তিনি কিয়েভের সমালোচনা করেছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ বিভিন্ন এলাকায়  অন্তত ২৮ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ শিশুসহ একাধিক নারী রয়েছে বলে জানা গেছে।  
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
নোবেলজয়ীদের কালো-সোনালি ছবি কেন আঁকা হয়?
নোবেল পুরস্কার ঘোষণার পর পরই বিজয়ীদের নামের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সংবাদমাধ্যমে চোখে পড়ে কিছু ব্যতিক্রমী পোর্ট্রেট। কালো রেখায় আঁকা মুখাবয়ব, যার ওপর থাকে ঝকঝকে সোনালি পাতের ছোঁয়া।
নোবেলজয়ীদের কালো-সোনালি ছবি কেন আঁকা হয়?
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
হঠাৎ ভয়ংকর ইউক্রেন, পুড়ছে মস্কো
ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন