ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চীনের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে কড়া বার্তা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
ফাইল ছবি

চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনকে এবার কড়া এক বার্তা দিয়েছে কানাডা। ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডিয়ান সরকারের এ পদক্ষেপ তাদের যুক্তরাষ্ট্রনির্ভর নীতি থেকে বেরিয়ে আসার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বিশ্ব বদলে গেছে। এই চুক্তি নতুন বিশ্বব্যবস্থায় কানাডাকে ভালো অবস্থানে রাখবে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক কৌশলগত, বাস্তবভিত্তিক। এটিকে দৃঢ়ভাবে পুনর্গঠন করা হচ্ছে। তার ভাষায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ওয়াশিংটনের তুলনায় চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

নতুন চুক্তির আওতায় চীনা ইলেক্ট্রিক যানবাহনের ওপর শুল্ক কমাবে কানাডা। এর বিনিময়ে চীন কানাডার কৃষিপণ্যের ওপর পাল্টা শুল্ক হ্রাস করবে। পাশাপাশি কানাডীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। একইসঙ্গে কানাডার গাড়ি শিল্পে চীনা বিনিয়োগ বাড়বে বলে আশা করছে অটোয়া।

আরও পড়ুন

তবে, এই সিদ্ধান্ত ঘিরে কানাডার অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার (সরকারপ্রধান) ডাগ ফোর্ড চুক্তির সমালোচনা করে বলেন, এতে দেশীয় উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে সাসকাচুয়ান প্রদেশের প্রিমিয়ার স্কট মো বলেন, চীনের শুল্ক কমার ফলে ক্যানোলা কৃষকরা উপকৃত হবেন।

বিশেষজ্ঞদের মতে, শুল্ক কমানোর ফলে কানাডার বৈদ্যুতিক যানবাহনের বাজারে চীনা ব্র্যান্ডগুলোর অংশীদারত্ব প্রায় ১০ শতাংশে পৌঁছাতে পারে। এতে টেসলার মতো যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে।

কানাডা ও চীনের মধ্যে হওয়া নতুন এ চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়াও বিভক্ত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তিটিকে ‘সমস্যাজনক’ বলে মন্তব্য করলেও ট্রাম্প একে ইতিবাচক হিসেবে দেখেছেন।

চুক্তি অনুযায়ী, বছরে ৪৯ হাজার গাড়ির কোটা নির্ধারণ করে চীনা ইভির ওপর কানাডার শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ১ শতাংশ করা হবে। ভবিষ্যতে এই কোটা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। বিনিময়ে চীন কানাডার ক্যানোলা পণ্যের ওপর শুল্ক কমাবে এবং সামুদ্রিক খাদ্যসহ অন্যান্য কৃষিপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ উত্তর আমেরিকার বাণিজ্য কাঠামো নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধির প্রতিফলন। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কানাডার বিভিন্ন শিল্পে নতুন শুল্ক আরোপ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যস্থিত ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি দুর্বল করার হুমকি দিয়েছে। অটোয়ার কর্মকর্তারা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এখন বাণিজ্য অংশীদারদের বৈচিত্র্য বাড়ানো জরুরি হয়ে উঠেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
কানাডায় স্কুলে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি চিকিৎসা পরিবহন বিমানের সন্ধানে দুই দিন অভিযান চালানোর পর তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
মাত্র ১৬ বছর বয়সেই পানিদূষণ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে রোবট কচ্ছপ তৈরি করেছে কানাডার অন্টারিওর এক কিশোর।
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন।
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
চার মাসের ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ
হারিকেন ওটিসের তাণ্ডবে বিধ্বস্ত মেক্সিকোর আকাপুলকোতে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে গিয়ে চার মাস বয়সী এক ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করেছিলেন এক নারী পুলিশ কর্মকর্তা। তার সেই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে এবার পদোন্নতি পেয়েছেন তিনি।
চার মাসের ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি
৭ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি