ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে জ্বালানি সংকট, বিয়েতে এক পদের বেশি খাবারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তীব্র সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে সরকারি ব্যয় কমানো ও জ্বালানি সাশ্রয়ে একাধিক কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। এর মধ্যে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য এক পদের বেশি খাবার পরিবেশনে নিষেধাজ্ঞাও রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের মন্ত্রিপরিষদ নতুন এসব বিধিনিষেধ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সরকার ও উচ্চবিত্তদের আগে ত্যাগ স্বীকার করতে হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারের বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তবে সেনাবাহিনী, পুলিশ ও জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন এই বিধিনিষেধের বাইরে থাকবে। একই সঙ্গে সরকারি অর্থে নতুন গাড়ি কেনাও বন্ধ করা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ে দোকানপাট, মার্কেট ও শপিংমল রাত ৯টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের হল ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ ও ক্যাফে রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

এ ছাড়া বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য এক পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। তবে ফার্মেসি, হাসপাতাল, পেট্রোল পাম্প ও আইটি সেবার মতো জরুরি প্রতিষ্ঠানগুলো এই সময়সূচির আওতামুক্ত থাকবে।

সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরও বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে বিদেশ যেতে হলে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে। পাশাপাশি জ্বালানি খরচ কমাতে সরকারি দপ্তরের সভাগুলো অনলাইনে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তান সরকারের দাবি, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাবে দেশটির জ্বালানি সরবরাহ ও আমদানিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। দেশটির তেল আমদানির একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে আসে। সংঘাতের কারণে ওই অঞ্চলে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় মার্চ মাসে স্কুল বন্ধ রাখা এবং জাতীয় দিবসের প্যারেড বাতিলের মতো পদক্ষেপও নিয়েছিল পাকিস্তান সরকার।

সূত্র: ফার্স্টপোস্ট।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান ‘যেকোনো পর্যায় পর্যন্ত’ যেতে প্রস্তুত বলে ইতোমধ্যেই জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের শক্ত অবস্থান চায় পাকিস্তানের জামায়াতে ইসলামী। এছাড়াও দলটি বাংলাদেশসহ আরও মুসলিম দেশগুলোকে যুক্ত করার দাবি জানিয়েছে। জামায়াত বলেছে, ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জোটে ইরানসহ অন্যান্য মুসলিম দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা উচিত। সম্প্রতি করাচীতে অনুষ্ঠিত এক বিশাল গাজা মার্চে যোগ দিয়ে জামায়াতের আমির হাফিজ নাঈম মুসলিম বিশ্বের আরও বড় ঐক্য গড়ার ওপর জোর দেন। তিনি বলেন, এই প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরাইলের হামলা চিরতরে বন্ধ করা। গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাফিজ নাঈম আরও বলেন, শুধু ফিলিস্তিন বা গাজাই নয়, কাশ্মীরের মজলুম মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদকে মুক্ত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহকে এক হতে হবে। শিয়া-সুন্নী কিংবা ভৌগোলিক দূরত্ব ভুলে একসঙ্গে লড়ার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, জনগণের ভালোবাসা নিয়ে তাদের দল ও সাহায্য সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে। গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও উচ্চ করের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল জানানো হবে বলে উল্লেখ করেন জামায়াত প্রধান। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন আরটিভি/ এসকেডি
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ
পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে লাখো মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ায় খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই আন্দোললনের ডাক দেওয়া হয়।  
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ছয়টির বেশি দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
আরও পড়ুন
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের 
জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান