ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের বিক্ষোভ সমাবেশে হঠাৎ বজ্রপাত, আহত ৮৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ বিভাগ।

সোমবার (২৬ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে গত বছর অনুষ্ঠিত নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যাওয়ার পর ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় বলসোনারোকে। এর প্রতিবাদে বিক্ষোভ করতে বৃষ্টির মাঝেই ব্রাসিলিয়ায় জড়ো হয়েছিলেন বলসোনারোর হাজারো সমর্থক।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঙিন ছাতা ও প্লাস্টিক পরা জনতা হঠাৎ আলোর ঝলকানি এবং মেঘের গর্জনের শব্দে হতবাক হয়ে যান। এই ঘটনায় দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন বিক্ষোভকারীরা।

দেশটির ফায়ার সার্ভিস বিভাগ বলেছে, ঘটনাস্থলে অন্তত ৮৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ৪৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। ‌‌১১ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন

এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন ব্রাজিলের আইনপ্রণেতা নিকোলাস ফেরেইরা। বলসোনারোর জন্য সাধারণ ক্ষমার দাবিতে ওই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন তিনি।

ব্রাজিলের সাবেক রাষ্ট্রপ্রধান জইর বলসোনারো বর্তমানে ব্রাসিলিয়ার পাপুদা পেনিটেনশিয়ারি কমপ্লেক্সে বন্দি রয়েছেন। ২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এছাড়া কুঁচকির হার্নিয়ার অস্ত্রোপচার এবং বারবার হেঁচকি ওঠার চিকিৎসার জন্য গত ডিসেম্বরে এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। সবশেষ চলতি মাসের শুরুর দিকে কারাগারে পড়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি
চিলির রাজধানী সান্তিয়াগো ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের।
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিও বলসোনারো দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। তিনি বর্তমানে দেশটির একজন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ১৬ কোটি নিবন্ধিত ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আইনপ্রণেতা, গভর্নর ও সিনেটর নির্বাচনেও ভোট দিয়েছেন দেশটির নাগরিকরা। ব্রাজিলে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু থাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক ফলাফল প্রকাশের কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে প্রকাশিত অধিকাংশ জনমত জরিপে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে ব্যবধান ছিল খুবই কম। জরিপে লুলা সামান্য এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার সম্ভাব্য ভোটে দুই প্রার্থীর ব্যবধান আরও কমে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ফলে এবারের নির্বাচনকে ব্রাজিলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে। আরটিভি/এসকে
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও 
ব্রাজিলে আজ (৪ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট। ভোটের আগের দিন শনিবার (৩ অক্টোবর) প্রচারণার শেষ মুহূর্তে বড় সমাবেশ করে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো।
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও 
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও