ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শৈত্যপ্রবাহের নতুন রেকর্ড হতে পারে নিউইয়র্কে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ও ট্রাই-স্টেট জুড়ে বিদ্যমান তুষারপাত ও শৈত্যপ্রবাহের প্রভাবে অনেক জায়গায় ২০ ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে এসেছে তাপমাত্রা। উপরন্তু বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা প্রায় সময় শূন্যের নিচেও নেমে যাচ্ছে।

বর্তমানে এসব স্থানে কোল্ড ওয়েদার অ্যাডভাইজরি কার্যকর রয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) টানা অষ্টম দিনের মতো তাপমাত্রা হিমাঙ্ক অতিক্রম করতে পারেনি।

এমন পরিস্থিতিতে আবহাওয়াবিদরা বলছেন, এই দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ নিউইয়র্ক সিটির অতীতের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।

এদিকে নিউইয়র্কের উত্তর ও পশ্চিম উপশহরগুলোতে শনিবার সকালে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কাটোনাহ ও ড্যানবুরি এলাকায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে, আর মন্টগোমেরিতে ছিল প্রায় ৫ ডিগ্রি। অন্যদিকে সেন্ট্রাল পার্ক ও নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি ফারেনহাইটে, লং আইল্যান্ড ও জার্সি শোরে ছিল ফারেনহাইট স্কেলের একক সংখ্যায়। বাতাসের কারণে বেলমার ও টমস রিভারে অনুভূত তাপমাত্রা মাইনাস ৮ থেকে ৯ ডিগ্রি পর্যন্ত নেমে যায় — যা দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

এদিকে একটি শক্তিশালী উপকূলীয় ঝড় ক্যারোলাইনা অঞ্চলে তুষারঝড়ের পরিস্থিতি তৈরি করলেও নিউইয়র্কে এর প্রভাব সীমাবদ্ধ থাকবে। রোববার উপকূলীয় এলাকায় ঠান্ডার তীব্রতা আরও বাড়াবে। লং আইল্যান্ডে অল্প সময়ের জন্য হালকা তুষারপাত হতে পারে, তবে অধিকাংশ এলাকাই শুষ্ক থাকবে।

শহরে তুষার পরিষ্কার কার্যক্রম চালাতে সহায়তার জন্য নিউইয়র্ক সিটিতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অল্টারনেট সাইড পার্কিং নিয়ম স্থগিত করা হয়েছে। তবে, পার্কিং মিটারের নিয়ম চালু থাকবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং প্রয়োজনীয় শীতবস্ত্র ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
আরও পড়ুন
নিউইয়র্কে নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিক লীগ নেতার মৃত‍্যুর খবর
টাইমস স্কয়ারে দ্বিতীয়বারের মতো উদযাপিত হতে যাচ্ছে দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা
ছয় টয়লেট অচল, মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল যাত্রীবাহী বিমান