ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিংয়ে বড় বিরতি, সেপ্টেম্বরে চালুর সম্ভাবনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি : সংগৃহীত

স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মরত কর্মকর্তাদের নতুন নির্দেশনা অনুযায়ী ভিসা আবেদন যাচাই ও প্রসেসিংয়ের পদ্ধতি শেখানো হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আসার পর সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন এমন আবেদনকারীদের বিষয়ে নতুন বিধিনিষেধ কীভাবে প্রয়োগ করা হবে, সেটিই প্রশিক্ষণের অন্যতম বিষয়।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী এই স্থগিতাদেশ সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। তবে নির্দিষ্ট করে কোন তারিখে নিয়মিত প্রসেসিং পুরোপুরি শুরু হবে, তা স্টেট ডিপার্টমেন্ট জানায়নি।

যেসব আবেদনকারীর চলতি মাসে ভিসা ইন্টারভিউ নির্ধারিত ছিল এবং এই সিদ্ধান্তের কারণে তা বাতিল বা পিছিয়ে গেছে, তাদের ইন্টারভিউ সেপ্টেম্বর, অক্টোবর অথবা নভেম্বর মাসে পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কেউ সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা ভিসা যাচাইয়ের সময় আরও কঠোরভাবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করার একটি নির্দেশনা দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে গত সপ্তাহে ফেডারেল বিচারক জেনেট ভার্গাস রায় দেন, ওই নির্দেশনার মাধ্যমে রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। বিচারকের মতে, আইনসম্মত যোগ্যতা থাকা আবেদনকারীদের শুধু সরকারি সহায়তা নেওয়ার সম্ভাবনার কারণে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত আইনসঙ্গত নয়।

এর পরও ট্রাম্প প্রশাসন অভিবাসন ব্যবস্থায় আরও কঠোর পরিবর্তনের উদ্যোগ চালিয়ে যাচ্ছে। প্রশাসন অন্যান্য দেশের এমন প্রায় ২ লাখ মানুষের B-1 ও B-2 বিজনেস ও ট্যুরিস্ট ভিসা বাতিলের প্রস্তুতিও নিচ্ছে, যারা যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের আবেদন করেছেন বা বর্তমানে অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন

ইমিগ্র্যান্ট ভিসা মূলত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিদের জন্য। অন্যদিকে ট্যুরিস্ট বা বিজনেস ভিসার মতো নন-ইমিগ্র্যান্ট ভিসা এই সাময়িক স্থগিতাদেশের আওতায় নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ফলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য এই সিদ্ধান্তে ভিসা প্রসেসিংয়ের সময় আরও পিছিয়ে যেতে পারে। তবে যাদের ইন্টারভিউ স্থগিত হয়েছে, তাদের আবেদন বাতিল হয়েছে এমন নয়; বরং কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ইন্টারভিউ পরবর্তী মাসগুলোতে পুনর্নির্ধারণ করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
স্বয়ংক্রিয় বাড়ি, পরিবেশবান্ধব বহুতল ভবন ও চালকবিহীন গাড়ি প্রযুক্তি ও টেকসই নগর পরিকল্পনায় বদলে যাবে ভবিষ্যতের আবাসন ব্যবস্থা।
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। বছরে দুবার সময় পরিবর্তনের প্রথা বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস হলেও সিনেটে তা আটকে থাকায় এ বছরও ডে-লাইট সেভিং টাইমের নিয়ম বহাল থাকছে।
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা ট্রাম্প প্রশাসনের
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
ভিসা সহজীকরণে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক