ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মন্টগোমেরি কাউন্টিতে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমেরি কাউন্টির একটি মহাসড়কে উল্টো দিক থেকে আসা তীব্র গতির গাড়ির মুখোমুখি ধাক্কায় প্রবাসী বাংলাদেশি এক মা ও তার তরুণী

আরও পড়ুন

মেয়ে নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে পুলিশ।

নিহত প্রবাসীরা হলেন—মুসাম্মাত শামীমা বেগম (৪৬) এবং তার মেয়ে আরিবা জাহিদ (২৩)। তারা পরিবার নিয়ে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বারক ও আলেকজান্দ্রিয়া এলাকায় বসবাস করতেন।

মেরিল্যান্ড স্টেট পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে বেথেসডা এলাকার ডেমোক্রেসি বুলেভার্ডের নিকটে ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনে এই সংঘর্ষ ঘটে। খবর পাওয়ার পরপরই রকভিল ব্যারেক থেকে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে, স্থানীয় জার্মানটাউনের বাসিন্দা হোসে কাবায়েরো নোলাসকো (৩২) নামের এক ব্যক্তি নিজের ফোর্ড মুস্তাং গাড়ি নিয়ে ভুল লেনে উঠে পড়েন। উত্তরমুখী লেনের বদলে উল্টো পথ ধরে তিনি তীব্র গতিতে দক্ষিণমুখী লেনে ঢুকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরি গাড়ির সঙ্গে তার গাড়িটির মুখোমুখি সংঘাত ঘটে।

টয়োটা ক্যামরিটিতে যাত্রী হিসেবে ছিলেন শামীমা বেগম ও আরিবা জাহিদ। বিকট সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান।

গাড়িটিতে থাকা ৬২ বছর বয়সী পুরুষ চালক এবং ৮ বছর বয়সী এক শিশু মারাত্মক আহত হয়েছে। চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও সামান্য আহত হন। স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে মন্টগোমেরি কাউন্টি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনার সময় অভিযুক্ত চালক নোলাসকো অ্যালকোহল পান করে অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে জোড়া মৃত্যু ঘটানো এবং জীবন হুমকিতে ফেলার মতো একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার কারণে ইন্টারস্টেট ২৭০ মহাসড়কের দক্ষিণমুখী লেনগুলোতে প্রায় পাঁচ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুরো ঘটনার বিস্তারিত অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে মেরিল্যান্ড স্টেট পুলিশের ক্র্যাশ ইনভেস্টিগেশন টিম।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
আরও পড়ুন
মেরিল্যান্ডে গ্যাসোলিনবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন
১৪ দিনে মেরিল্যান্ড-ভার্জিনিয়ায় ১,৩২৮ জনকে আটক