ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির তালিকায় যুক্ত হচ্ছে মুসলিমদের দুই বড় উৎসব

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মের প্রধান দুই উৎসব—ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে দাপ্তরিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এই সংক্রান্ত বিলটি আইনে পরিণত হলে রাজ্যটির সরকারি কর্মচারীদের এই দুই পবিত্র দিনে সহজে ছুটি নেওয়ার সুযোগ তৈরি হবে এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণার দ্বার উন্মুক্ত হবে।

সংবাদ সংস্থাগুলোর তথ্য মতে, ক্যালিফোর্নিয়ার আইনসভার নিম্নকক্ষ অ্যাসেম্বলিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়া এই বিলটি বর্তমানে সেনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিলটি অনুমোদিত হলে ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউজমের চূড়ান্ত স্বাক্ষরের জন্য পাঠানো হবে।

সান ফ্রান্সিসকোর ডেমোক্রেটিক অ্যাসেম্বলি মেম্বার ম্যাট হ্যানি উত্থাপিত ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ নামের প্রস্তাবটি মে মাসের শেষ দিকে ক্যালিফোর্নিয়া বিধানসভায় ৬৪-১ ভোটের ব্যবধানে পাস হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি এখন সেনেটে রয়েছে। সেনেট প্রক্রিয়া শেষ হলে এটি অনুমোদনের জন্য ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউজমের দপ্তরে যাবে।

আইনসভার সদস্য ম্যাট হ্যানি বলেন, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ও প্রাণবন্ত মুসলিম জনগোষ্ঠীর বসবাস। তাদের ধর্মীয় ঐতিহ্যের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। কোনো শিক্ষার্থীকে ধর্ম পালন বনাম ক্লাসে উপস্থিতির মতো মুখোমুখি অবস্থানে ফেলা অনুচিত। রাজ্যজুড়ে অন্য সব ধর্মাবলম্বীদের মতো মুসলিমদেরও সমান অধিকার সুসংহত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের (কেয়ার) ক্যালিফোর্নিয়া শাখার পরিচালক উসামা মোকাদ্দেম বিলটিকে একটি অর্থবহ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। তিনি জানান, কয়েক দশক ধরে ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে মুসলিম পরিবারগুলোকে পড়ালেখা ও চাকরির সঙ্গে এক অন্যায্য ভারসাম্যের লড়াই করতে হয়েছে। এই আইনি স্বীকৃতি সেই জটিলতা দূর করবে।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার রক্ষণশীল খ্রিস্টান অধিকার সংস্থা 'ক্যালিফোর্নিয়া ফ্যামিলি কাউন্সিল' বিলটির কিছু নির্দিষ্ট ধারার বিরোধিতা করেছে। তারা জানায়, ধর্মীয় কারণে শিক্ষার্থীদের ছুটি নেওয়ার বিধান সমর্থন করলেও স্কুলে আলাদা করে ঈদের গুরুত্ব নিয়ে পাঠ্যক্রম পরিচালনা বা বিশেষ উদযাপনী নির্দেশিকা তৈরির ধারার প্রতি তাদের আপত্তি রয়েছে।

গভর্নর চূড়ান্ত বিলে স্বাক্ষর করলে ওয়াশিংটনের পর ক্যালিফোর্নিয়া হবে দুই ঈদকে আইনি স্বীকৃতি দেওয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য। এর আগে লুনার নিউ ইয়ার ও দীপাবলি উৎসবকেও একইভাবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল ক্যালিফোর্নিয়া প্রশাসন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের কাছে অবস্থিত ‘উলফ র‍্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক রোবট দিয়ে ১০০টি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের কাছাকাছি।
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
আরও পড়ুন
১৪৯ দিন হেঁটে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায়, পৌঁছাতেই চুরির শিকার যুবক
উত্তাল প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে ১৬ জনকে বাঁচালেন ২৪ বছরের উদ্ধারকর্মী
৩ নারীকে ধর্ষণে দণ্ডিত, ২০ বছরেই মুক্তি—ক্ষুব্ধ ক্যালিফোর্নিয়ার মেয়র
ক্যালিফোর্নিয়ায় ফেডেক্সের গাড়ি থেকে চুরি ১ মিলিয়ন ডলারের কার্ড