ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

একই চিকিৎসা ভারতে ৬২ হাজার, যুক্তরাষ্ট্রে ২৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম
ভারতীয় যুবক যুবান ইবানেজ গারওয়ার। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতীয় এক যুবক যুবান ইবানেজ গারওয়ার যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবার ব্যবস্থা ও খরচের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি ক্ষোভ নিয়ে বলেন, ভারতে যেই রোগের চিকিৎসার খরচ ৫০০ ডলার (৬২ হাজার বাংলা টাকায়) ঠিক একই রোগে যুক্তরাষ্ট্রে চিকিৎসার বিলে প্রায় ২৩ হাজার ডলার (২৮ লাখ বাংলা টাকায়)।

যুবানের দাবি, কয়েক বছর আগে ভারতে বারবার অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কোনো দীর্ঘ কাগজপত্রের ঝামেলা ছাড়াই তাকে একটি প্রাইভেট রুম দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান ও বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়। কয়েক দিন চিকিৎসার পর রোগ নির্ণয় ও চিকিৎসার পরিকল্পনা দেওয়া হয় এবং পুরো চিকিৎসায় তার খরচ হয়েছিল প্রায় ৫০০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার রুপি।

আরও পড়ুন

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বাস্কেটবল খেলার সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন বলে জানান যুবান। তার দাবি, অ্যাম্বুলেন্সের খরচ নিয়ে উদ্বিগ্ন থাকায় তিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল বলেও তিনি জানান। পরে চিকিৎসকেরা তাকে জানান, তার ছোট ধরনের হার্ট অ্যাটাক হয়েছে।

যুবানের দাবি, যুক্তরাষ্ট্রের হাসপাতালের বিল শেষ পর্যন্ত দাঁড়ায় প্রায় ২৩ হাজার ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ লাখ রুপি। তার আরও দাবি, ভালো হেলথ ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও নিজের পকেট থেকে প্রায় ৭ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৬ লাখ ৬৭ হাজার রুপি দিতে হয়েছে।

এই অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন বলে জানিয়েছেন যুবান। তার মতে, যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও জীবনযাপনের কিছু সুবিধা থাকলেও স্বাস্থ্যসেবার ব্যয় তার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বড় প্রভাব ফেলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি