ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুইমিংপুলে হরিণের সাঁতার, বাড়িতে পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেন্ট জনস কাউন্টিতে একটি বাড়িতে ঢুকে পড়া হরিণকে উদ্ধার করতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ। ঘর থেকে বেরিয়ে প্রাণীটি একপর্যায়ে বাড়ির সুইমিংপুলে লাফিয়ে পড়ে। পরে পুলে সাঁতার কেটে বেড়ায় সেটি।

ঘটনাটি ঘটে গত ২৩ আগস্ট গভীর রাতে। ওই সময় বাড়ির বাসিন্দারা শেরিফের কার্যালয়ে ফোন করে জানান, ঘরের ভেতরে এক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

পুলিশ সদস্যরা টর্চের আলো ফেলে ঘরে তল্লাশি চালিয়ে বাথরুমের পাশে একটি হরিণকে দেখতে পান। প্রাণীটি চুপ করে দাঁড়িয়ে ছিল। পুলিশ সদস্যদের দিকে ঘাড় ঘুরিয়ে চোখ পিটপিট করে তাকাচ্ছিল সেটি।

হরিণটিকে নিরাপদে বের করে দিতে ঘরের আসবাব সরিয়ে একটি পথ তৈরি করেন পুলিশ ও বাড়ির বাসিন্দারা। এরপর সুইমিংপুল পরিষ্কারের লম্বা হাতলের ব্রাশ দিয়ে প্রাণীটিকে উঠানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

তবে ভীত হরিণটি প্রথমে বের হতে চাইছিল না। একপর্যায়ে টলমল পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে সোজা সুইমিংপুলে লাফিয়ে পড়ে। পুল সাঁতরে পার হয়ে পানি থেকে উঠেও আসে সেটি। কিন্তু কিছুক্ষণ পর আবার পুলে লাফিয়ে পড়ে সাঁতার কাটতে শুরু করে।

পুলিশ সদস্যরাও হরিণটিকে পুল থেকে বের করার চেষ্টা চালিয়ে যান। অবশেষে পুল থেকে উঠে বাড়ির সীমানাবেড়ার ফাঁক গলে পালিয়ে যায় প্রাণীটি।

কয়েক দিন আগে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সেন্ট জনস কাউন্টি শেরিফের কার্যালয়। পোস্টে তারা মজা করে লিখেছে, অনধিকার প্রবেশের জন্য কোনো সতর্কবার্তা জারি করার আগেই হরিণটি পালিয়ে যায়।

ভিডিওতে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আমার ২৩ বছরের পেশাগত জীবনে এই প্রথম ঘরের ভেতরে হরিণ দেখলাম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
আরও পড়ুন
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন