ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
প্রতীকী ছবি

গ্রীষ্মকালীন স্থবিরতা কাটিয়ে আগস্টে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বড় উল্লম্ফন হয়েছে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের প্রায় তিন গুণ বেশি— মাসটিতে নতুন করে ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গত মার্চের পর এটিই এক মাসে সর্বোচ্চ চাকরি বৃদ্ধির ঘটনা। তবে বেকারত্বের হার আগের মাসের মতো ৪ দশমিক ১ শতাংশেই রয়েছে।

সম্প্রতি দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ডাউ জোন্সের জরিপে অর্থনীতিবিদেরা আগস্টে মাত্র ৫৩ হাজার নতুন কর্মসংস্থানের পূর্বাভাস দিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, শ্রমবাজারে নতুন কর্মশক্তির অংশগ্রহণ বাড়ায় গৃহস্থালি জরিপে প্রায় ৫ লাখ ৬৯ হাজার মানুষের কর্মসংস্থানের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে আগের দুই মাসের হিসাবও সংশোধন করা হয়েছে। জুলাইয়ে চাকরি কমার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সংশোধিত হিসাবে তা দাঁড়িয়েছে ২১ হাজার নতুন কর্মসংস্থানে।

আগস্টে মার্কিন কর্মীদের গড় ঘণ্টাপ্রতি আয় বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নতুন চাকরি হয়েছে রেস্তোরাঁ ও বার খাতে— প্রায় ৫৯ হাজার। সরকারি শিক্ষা খাতে ৪২ হাজার, উৎপাদন খাতে ১৬ হাজার এবং স্বাস্থ্যসেবা খাতে ১৩ হাজার কর্মসংস্থান হয়েছে। তবে এআইয়ের প্রভাবে তথ্যপ্রযুক্তি ও তথ্যভিত্তিক শিল্পে ২৩ হাজার চাকরি কমেছে।

কর্মসংস্থানের এই শক্তিশালী চিত্রের পর ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ফেডের নীতিনির্ধারণী বৈঠক হওয়ার কথা। কর্মসংস্থান বাড়ায় সুদের হার বাড়ানোর আশঙ্কা তৈরি হলেও অর্থনীতিবিদেরা বলছেন, সিদ্ধান্তের ক্ষেত্রে মূল্যস্ফীতির নতুন তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগস্টের কর্মসংস্থানকে দারুণ এক চাকরির খবর হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সুদের হার না বাড়িয়ে কমানোর আহ্বান জানিয়েছেন ফেডের প্রতি। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, সুদের হার না কমালে বাণিজ্যঘাটতিতে থাকা দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

সবশেষ তথ্য বলছে, নানা অনিশ্চয়তার মধ্যেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে।
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রধান কার্যালয়ের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
আরও পড়ুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক