ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই তথ্যভান্ডারে হ্যাকারদের অনুপ্রবেশের আশঙ্কায় তদন্ত শুরু করেছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এনসিআইসিতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এনসিআইসি যুক্তরাষ্ট্রের ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রেপ্তারি পরোয়ানা যাচাই, সন্দেহভাজন ব্যক্তির অপরাধের অতীত এবং বিভিন্ন আইনশৃঙ্খলাসংক্রান্ত তথ্য অনুসন্ধানে দেশজুড়ে এই ডেটাবেজ ব্যবহার করা হয়।

সাম্প্রতিক দিনগুলোতে নতুন এই সাইবার হামলার বিষয়টি সামনে এসেছে। এমন সময় ঘটনাটি ঘটল, যখন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে একের পর এক সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার নতুন সাইবার নিরাপত্তা ঘটনার বিষয়ে এফবিআই কর্মকর্তারা অবগত হওয়ার পর সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে উপস্থিত হয়ে এফবিআইয়ের সাইবার নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় কয়েক মাস আগে পরিচালিত ‘অপারেশন উইন্টার শিল্ড’ নিয়েও কথা বলেন তিনি। ওই অভিযানের লক্ষ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ করতে উৎসাহিত করা, যাতে হ্যাকাররা সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে না পারে। প্যাটেল অভিযানটি এখনো চলমান বলে উল্লেখ করেন। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিস্টেম হালনাগাদের উদ্যোগ নেওয়ায় বর্তমান প্রশাসনের প্রশংসা করেন তিনি।

এফবিআইয়ের সাইবার নিরাপত্তা দুর্বলতা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। গত সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামের একটি হ্যাকার দল সংস্থাটির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে সাইবার হামলা চালায়। এ সময় কর্মীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০২৩ সালে আরেকটি সাইবার হামলায় এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে হ্যাকাররা। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত তদন্তে ব্যবহৃত হতো ওই সিস্টেম। সিএনএনের আগের প্রতিবেদন অনুযায়ী, জেফরি এপস্টেইন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ছবি সংরক্ষণের একটি ব্যবস্থাও ওই সিস্টেমের আওতায় ছিল।

বারবার এমন সাইবার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে।
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রধান কার্যালয়ের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে জোনাথন রিন্ডারকনেখট (৩০) নামে এক যুবককে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক
আরও পড়ুন
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
ফের আইনি চাপে ট্রাম্পের সাবেক এফবিআই প্রধান কোমি
বাইডেনের ছেলের ল্যাপটপ তদন্তে মিথ্যা বলার অভিযোগে সাবেক দুই এফবিআই কর্মকর্তা
নিউইয়র্কে একাধিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এফবিআইয়ের অভিযান, বড় জালিয়াতির তদন্ত