ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ফ্লোরিডায় ছুরিকাঘাত, গ্রেপ্তার ৪১ বছরের যুবক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরের কেন্দ্রীয় এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার মার্সেল ডুমেল জুনিয়র । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরের কেন্দ্রীয় এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে মেইন স্ট্রিটের কাছে এক পথচারী পুলিশ কর্মকর্তাকে থামিয়ে জানান, সেখানে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুরুতর কাটা-ছেঁড়া অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এদিকে ঘটনার পর অভিযুক্তকে শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে ক্রফোর্ড স্ট্রিট ও ক্লিভল্যান্ড অ্যাভিনিউয়ের কাছে এক ব্যক্তিকে আটক করা হয়। তার শারীরিক বর্ণনা পুলিশের দেওয়া তথ্যের সঙ্গে মিলে যায়।

পরে ওই ব্যক্তির পরিচয় মার্সেল ডুমেল জুনিয়র হিসেবে নিশ্চিত করা হয়।

পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: গালফ কোস্ট নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন 
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে যাওয়া অভিবাসীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন 
জর্জিয়ায় হাই স্কুলের ফুটবল ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ, তদন্তে যা মিলল
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলের ফুটবল ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল।
জর্জিয়ায় হাই স্কুলের ফুটবল ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ, তদন্তে যা মিলল
টেক্সাসের গভর্নর নির্বাচনে নতুন মোড়, জরিপে এগিয়ে হিনোজোসা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে নতুন এক জরিপে রিপাবলিকান দলের বর্তমান গভর্নর গ্রেগ অ্যাবটের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জিনা হিনোজোসা।
টেক্সাসের গভর্নর নির্বাচনে নতুন মোড়, জরিপে এগিয়ে হিনোজোসা
তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের পরিকল্পনায় আদালতের বাধা
নিজ দেশের বাইরে অন্য দেশে অভিবাসীদের দ্রুত বহিষ্কারের (Deportation) সুযোগ দিয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিতে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত।
তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের পরিকল্পনায় আদালতের বাধা
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের
আরও পড়ুন
মাকে মারধরের জেরে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ফ্লোরিডায় প্রেমিকাকে হত্যা করে হোটেলে আশ্রয়, এরপর যা হলো
ম্যানহাটনে অভিজাত বিপণিবিতানের সামনে যুবককে ছুরিকাঘাত
ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত