ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

গাড়ির গ্রিলে ৩ ফুটের অজগর! নিউ জার্সিতে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
নিউ জার্সিতে গাড়ির সামনের গ্রিল থেকে উদ্ধার করা প্রায় ৩ ফুট লম্বা বল অজগর সাপ।। ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সোমারসেট এলাকায় একটি গাড়ির সামনের গ্রিলের ভেতর থেকে প্রায় ৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ওকল্যান্ড অ্যাভিনিউয়ের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাড়ির গ্রিলের ভেতর অজগর সাপ আটকে থাকার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে অজগর সাপটিকে বের করা সহজ ছিল না। নিরাপদে উদ্ধারের জন্য গাড়ির সামনের বাম্পারসহ কয়েকটি অংশ খুলতে হয়।

পরে পুলিশ সদস্যরা সাপটিকে নিরাপদে বের করে আনেন। এরপর সেটিকে ফ্র্যাঙ্কলিন টাউনশিপের প্রাণী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা সাপটিকে একটি বল পাইথন হিসেবে শনাক্ত করেন।

তবে অজগর সাপটি কীভাবে গাড়ির ভেতরের গ্রিলে ঢুকেছিল বা কতক্ষণ সেখানে আটকে ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার পর ফ্র্যাঙ্কলিন টাউনশিপের জননিরাপত্তা পরিচালক লয়েড ফ্রেডেরিকস বাসিন্দাদের বিদেশি বা অপ্রচলিত পোষা প্রাণী বাইরে ছেড়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করেন।

তিনি বলেন, এ ধরনের প্রাণী প্রকৃতিতে ছেড়ে দেওয়া শুধু বেআইনি নয় বরং স্থানীয় প্রাণী ও অন্যান্য পোষা প্রাণীর জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যদি পোষা সাপ বা অন্য কোনো প্রাণীর আর দেখাশোনা করতে না পারেন তাহলে সেটিকে বাইরে ছেড়ে দেওয়া উচিত নয়। বরং স্থানীয় প্রাণী আশ্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে প্রাণীটি হস্তান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: লাইভ ফাইভ নিউজ, প্যাচ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
স্বয়ংক্রিয় বাড়ি, পরিবেশবান্ধব বহুতল ভবন ও চালকবিহীন গাড়ি প্রযুক্তি ও টেকসই নগর পরিকল্পনায় বদলে যাবে ভবিষ্যতের আবাসন ব্যবস্থা।
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। বছরে দুবার সময় পরিবর্তনের প্রথা বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস হলেও সিনেটে তা আটকে থাকায় এ বছরও ডে-লাইট সেভিং টাইমের নিয়ম বহাল থাকছে।
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
আরও পড়ুন
পানির অপচয় ঠেকাতে ১৩ বছর বয়সেই অ্যাপ তৈরি নেহার, সাশ্রয় ২ কোটি গ্যালন পানি
যুক্তরাষ্ট্রের অভিবাসন আটককেন্দ্রে আরও ১ অভিবাসীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভয়াবহ আগুন, পুড়ল দুটি বাড়ি
যুক্তরাষ্ট্রে বসবাসের সেরা অঙ্গরাজ্যের তালিকায় দ্বিতীয় নিউ জার্সি