ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ব্রঙ্কসে সাশ্রয়ী ভাড়ায় অ্যাপার্টমেন্টের লটারি, আবেদনের সুযোগ ৮ অক্টোবর পর্যন্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
ছবি: সংগৃহীত

আমেরিকার স্বপ্নের শহর নিউইয়র্কে সাধারণ আয়ের মানুষদের জন্য মাথার ওপর একটু স্থায়ী ছাদ পাওয়া যখন দিন দিন কঠিন হয়ে উঠছে, ঠিক তখনই এক স্বস্তির খবর নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প। সিটির ব্রঙ্কস এলাকার ওয়েস্ট ফার্মসে লটারির মাধ্যমে সাশ্রয়ী মূল্যের ১৪টি এক ও দুই বেডরুমের নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

নিউইয়র্ক ওয়াইআইএমবিওয়াই ও এনওয়াইসি হাউজিং কানেক্ট-এর বরাতে জানা গেছে, 'লংফেলো মারমিয়ন অ্যাপার্টমেন্টস' নামের এই আবাসন প্রকল্পে আগামী ৮ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। ১৯০০ লংফেলো অ্যাভিনিউ এবং ১৯৬৮ মারমিয়ন অ্যাভিনিউয়ের দুটি পাঁচতলা ভবনে এই আধুনিক অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত। আয়ভেদে এগুলোর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১ হাজার ৩৬৯ ডলার থেকে সর্বোচ্চ ২ হাজার ৮ ডলার পর্যন্ত।

প্রকল্পটিতে আয়ের তারতম্য অনুযায়ী ভাড়ার বেশ কয়েকটি স্তর রাখা হয়েছে। ১ হাজার ৩৬৯ ডলার ভাড়ায় এক বেডরুমের তিনটি অ্যাপার্টমেন্টে আবেদন করতে পরিবারের বার্ষিক আয় ৫১ হাজার ২৫৮ থেকে ৭৬ হাজার ৩ ৫০ ডলারের মধ্যে হতে হবে। অন্যদিকে ৭৪ হাজার ৫৭২ থেকে ১ লাখ ৯ হাজার ৯২০ ডলার বার্ষিক আয়ের পরিবারের জন্য ২ হাজার ৮ ডলার ভাড়ায় মিলবে দুই বেডরুমের দুটি অ্যাপার্টমেন্ট।

এ ছাড়া ১ হাজার ৬৮৭ ডলার ভাড়ায় এক বেডরুমের চারটি এবং ১ হাজার ৬২৭ ডলারে দুই বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো, এক ও তিন বেডরুমের চারটি বিশেষ অ্যাপার্টমেন্টের ভাড়া নির্ধারণ করা হবে আবেদনকারীর মোট আয়ের মাত্র ৩০ শতাংশের হিসাবে। যেসব পরিবারের বর্তমানে কোনো নির্দিষ্ট আয় নেই, তারাও শর্তপূরণ সাপেক্ষে এই বিশেষ ইউনিটগুলোর জন্য আবেদন করতে পারবেন।

আবাসিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভবনগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা, ইন্টারকম, আধুনিক বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি ও যৌথ লন্ড্রি সুবিধা রাখা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ‘এনওয়াইসি হাউজিং কানেক্ট’-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা ডাকযোগে নির্ধারিত সময় অর্থাৎ আগামী ৮ অক্টোবরের মধ্যে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
স্বয়ংক্রিয় বাড়ি, পরিবেশবান্ধব বহুতল ভবন ও চালকবিহীন গাড়ি প্রযুক্তি ও টেকসই নগর পরিকল্পনায় বদলে যাবে ভবিষ্যতের আবাসন ব্যবস্থা।
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। বছরে দুবার সময় পরিবর্তনের প্রথা বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস হলেও সিনেটে তা আটকে থাকায় এ বছরও ডে-লাইট সেভিং টাইমের নিয়ম বহাল থাকছে।
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
আরও পড়ুন
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
নিউইয়র্কে একাধিক পদে চাকরির সুযোগ
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী