ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে জোরদার তল্লাশি চালায় নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। পরে পরীক্ষার পর সেটিকে সন্দেহমুক্ত ঘোষণা করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) দুপুরের পর ম্যানহাটনের মিডটাউন ইস্ট এলাকায় একটি কালো রঙের স্যুটকেস পরিত্যক্ত অবস্থায় শনাক্ত করা হয়। স্থানটি বিখ্যাত ক্রাইসলার বিল্ডিংয়ের কাছাকাছি এবং জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র দুই অ্যাভিনিউ দূরে অবস্থিত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, তল্লাশিতে থাকা এনওয়াইপিডির একটি প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটি দেখে সংকেত দিলে পুলিশ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। সে সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিসেস ইউনিট ও বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তা নিশ্চিত করতে সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত ৪২, ৪৩ ও ৪৪তম স্ট্রিটের অংশবিশেষে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং পার্শ্ববর্তী একটি ভবন খালি করা হয়।

ঘটনাস্থলে সতর্কতামূলক তল্লাশি চালানোর প্রায় ৯০ মিনিট পর স্যুটকেসটিকে পুরোপুরি বিপদমুক্ত হিসেবে নিশ্চিত করে পুলিশ। কর্মকর্তা জানান, পরীক্ষা-নিরীক্ষার পর স্যুটকেসটির ভেতর কোনো ক্ষতিকর বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্তকারীরা।
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন আবেদনকারীরা।
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা।
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলার মধ্যে দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন এক তরুণী।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুদণ্ড পাওয়ার আশায় নিজের সহবন্দিকে হত্যা করেছিলেন জেমস রবার্টসন।
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
আরও পড়ুন