ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত

মাত্র ৩০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকায় কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’।

এস্টেট সেলের অন্য মালপত্রের মধ্যে অবহেলায় পড়ে থাকা চিত্রকর্মটি ছিল শিকাগোর পরাবাস্তববাদী শিল্পী গারট্রুড অ্যাবারক্রোমবির আঁকা। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এই শিল্পকর্মটির প্রকৃত মূল্য তখন কেউই ধারণা করতে পারেননি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্রিম্যানস অকশনসে নিলামে তোলা হয় চিত্রকর্মটি। নিলামে এটি ১৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়। এর মধ্য দিয়ে অ্যাবারক্রোমবির কোনো শিল্পকর্মের নিলামমূল্যের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’ শিরোনামের চিত্রকর্মটি ১৯৫১ সালে এঁকেছিলেন অ্যাবারক্রোমবি। নিলামকারীদের ধারণা ছিল, ছবিটি সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হতে পারে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে পাঁচ গুণেরও বেশি দামে বিক্রি হয় এটি।

বিশেষজ্ঞদের মতে, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে চিত্রকর্মটি উপহার দিয়েছিলেন শিল্পী। এরপর প্রায় ৭৫ বছর ধরে এটি রেনল্ডসের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।

একসময় পরিবারের সংগ্রহ থেকে বেরিয়ে এস্টেট সেলের মালপত্রের সঙ্গে মিশে যায় ছবিটি। সেখান থেকেই মাত্র ৩০ ডলারে এটি কিনে নেন ওই ট্রেজার হান্টার। পরে শিল্পীর পরিচয় ও চিত্রকর্মটির ইতিহাস নিশ্চিত হওয়ার পর এর আসল মূল্য সামনে আসে।

নিলামে রেকর্ড দামে বিক্রির পর ৩০ ডলারের সেই ‘পুরোনো ছবি’ এখন পরিণত হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারের মূল্যবান শিল্পকর্মে।

সূত্র: ইউপিআই

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অস্ত্রের অধিকার ও ধর্মীয় স্বাধীনতাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা নিয়ে নতুন অধিবেশন শুরু করছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল ১ হাজার একর বনাঞ্চল
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল।
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল ১ হাজার একর বনাঞ্চল
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস এবার কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন পেতে জোর প্রচার চালাচ্ছেন।
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের চার দিন পরও ক্রিস্টা পাইকের জ্ঞান ফেরেনি। তিনি হাসপাতালে অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় আছেন।
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
আরও পড়ুন