ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম
মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ আসামী ক্রিস্টা পাইক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসিতে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের। বর্তমানে তিনি কথা বলতে পারছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে তার শারীরিক অবস্থার ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

গত সপ্তাহে দুই দফা প্রাণঘাতী ওষুধ প্রয়োগের পরও বেঁচে যান ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইক। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার আইনজীবীরা এই ঘটনাকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে আইনজীবী রেন্ডি স্পাইভি ও কেলি গ্লিসন জানান, দুই দফা পেন্টোবারবিটাল প্রয়োগ ব্যর্থ হওয়ার পর ক্রিস্টার দুই হাতে গুরুতর আঘাত হয়েছে। এরপরও তাকে হাতকড়া ও শিকল পরিয়ে রাখা হয়েছে।

আইনজীবীরা বলেন, ক্রিস্টার সুস্থ হয়ে ওঠার বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে অন্তত দীর্ঘ সময় ধরে তাকে চিকিৎসা ও সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে তারা ধারণা করছেন।

তারা হাসপাতালে ক্রিস্টার চিকিৎসায় নিয়োজিত জরুরি সেবাকর্মী ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা তার জন্য প্রার্থনা ও সমর্থনের বার্তা পাঠিয়েছেন, তাদেরও ধন্যবাদ জানান। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন।

১৯৯৫ সালে সহপাঠী কোলিন স্লেমারকে হত্যার দায়ে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড হয়েছিল। হত্যার সময় তার বয়স ছিল ১৮ বছর।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) টেনেসির কারা কর্মকর্তারা তার মৃত্যুদণ্ড কার্যকর করতে দুই দফায় পেন্টোবারবিটাল প্রয়োগ করেন। কিন্তু ওষুধ প্রয়োগের পরও তার মৃত্যু হয়নি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং শ্বাস-প্রশ্বাসের জন্য যন্ত্রে রাখা হয়। চিকিৎসকেরা তার শরীর থেকে প্রাণঘাতী ওষুধের প্রভাব কমানোর চেষ্টা করেন।

নিহত কিশোরীর মা মে মার্টিনেজ ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে গোলমাল বলে মন্তব্য করেছেন। চলতি সপ্তাহে তিনি বলেন, টেনেসি কর্তৃপক্ষকে বিষয়টি ঠিক করতে হবে এবং ক্রিস্টা পাইক যেন মৃত্যুদণ্ডের আসামি হিসেবেই থাকেন, তা নিশ্চিত করতে হবে।

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর হলে ২০০ বছরের মধ্যে টেনেসিতে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতো।

ঘটনার পর টেনেসির গভর্নর বিল লি ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে চলতি বছরের বাকি সময়ের জন্য সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন।

ক্রিস্টার আইনজীবীরা জানিয়েছেন, শিরায় ওষুধ দেওয়ার ব্যবস্থায় ত্রুটির কারণে পেন্টোবারবিটাল রক্তনালিতে প্রবেশ না করে শরীরের অন্য অংশে চলে গিয়ে থাকতে পারে। এর ফলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া ব্যর্থ হয়েছে বলে তারা ধারণা করছেন।

শনিবার (৩ অক্টোবর) গভর্নর বিল লি টেনেসির কারা বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক স্ট্রাডার পদত্যাগের কথা জানান। এক বিবৃতিতে স্ট্রাডা বলেন, নির্ধারিত নিয়ম মেনেই কারা বিভাগ তাদের দায়িত্ব পালন করেছে বলে তিনি বিশ্বাস করেন। তবে স্বাধীন তদন্ত চলার সময় টেনেসির মানুষের স্বার্থে তার সরে দাঁড়ানোই ভালো বলে তিনি মনে করেন।

এদিকে কোলিন স্লেমারের মা বলেন, ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার পর টেনেসি কর্তৃপক্ষ ও গভর্নর বিল লির কাছে তার অনেক কিছু পাওনা রয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে নতুন একটি ঝড় তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে সপ্তাহান্তে দেশটির উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সারোগেসি কাণ্ডে আলোচিত দম্পতি গুওজুন শুয়ান ও সিলভিয়া ঝাংকে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
আরও পড়ুন
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প