
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন। অনুষ্ঠানে ব্যবসা, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে কমিউনিটির নেতৃবৃন্দের পাশাপাশি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরাও রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার সুযোগ পান।
বুধবার (১৪ অক্টোবর) শেরিফ অ্যাডভাইজরি কাউন্সিলের আয়োজনে এবং আনন্দ মেলার পৃষ্ঠপোষকতায় এ মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা রাষ্ট্রদূতের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। রাষ্ট্রদূতও তাদের প্রশ্নের উত্তর দেন। পুরো অনুষ্ঠানটি শেরিফ অ্যাডভাইজরি কাউন্সিলের পক্ষ থেকে উপস্থাপনা করেন জিয়া শাওন।
অনুষ্ঠানে সিনেরী টিউরিয়েলের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করে। রাষ্ট্রদূত তাদের প্রশ্নের উত্তর দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। বরং আলোচনার মূল বিষয় ছিল ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত নানা প্রশ্ন ও সম্ভাবনা।
অনুষ্ঠান শেষে আনন্দ মেলা লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেনকে একটি সম্মাননা স্মারক দেওয়া হয়।
আরটিভি/জেএমএ


