ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ফ্লোরিডায় ৭৭ বছর বয়সী বৃদ্ধের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টার্ক শহরের কাছে অবস্থিত রাজ্য কারাগার।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে ৭৭ বছর বয়সী উইলিয়াম রিভসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে প্রাণঘাতী ওষুধ প্রয়োগের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চলতি বছরে অঙ্গরাজ্যটিতে এটি ১৮তম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সালের সেপ্টেম্বরে ইন্ডিয়ান রিভার কাউন্টির শেরিফ কার্যালয়ের কর্মকর্তা রিচার্ড র‍্যাকজোস্কিকে গুলি করে হত্যার দায়ে উইলিয়াম রিভসকে প্রথম-ডিগ্রির হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ফ্লোরিডার স্টার্ক শহরের কাছে অবস্থিত রাজ্য কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।

মৃত্যুদণ্ড কার্যকরের সময় রিভসকে একটি শয্যায় বেঁধে রাখা হয়েছিল এবং তার হাতে ওষুধ প্রয়োগের জন্য শিরায় নল লাগানো ছিল। শেষ কথা বলতে চান কি না, জানতে চাইলে তিনি না বলে উত্তর দেন। এরপরই ওষুধ প্রয়োগ শুরু হয়। প্রায় ৩০ সেকেন্ড পর তিনি কয়েকবার গভীরভাবে শ্বাস নেন এবং নড়াচড়া বন্ধ করে দেন। পরে কারা কর্তৃপক্ষ ও চিকিৎসাকর্মীরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ফ্লোরিডায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে রিভস ছিলেন অষ্টম ব্যক্তি, যার বয়স ৭০ বছরের বেশি। দীর্ঘদিন মৃত্যুদণ্ডের অপেক্ষায় কারাগারে থাকার কারণে যুক্তরাষ্ট্রে বয়স্ক দণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা বাড়ছে।

অঙ্গরাজ্যটির রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের মেয়াদে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর ফ্লোরিডায় এক বছরে ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে অঙ্গরাজ্যটি নিজেদের রেকর্ড গড়েছিল। আগামী মাসে নির্ধারিত আরেকটি মৃত্যুদণ্ড কার্যকর হলে সেই রেকর্ডে আবারও ভাগ বসাতে পারে অঙ্গরাজ্যটি।

দুই মেয়াদ শেষে আগামী জানুয়ারিতে গভর্নরের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ডিস্যান্টিস। তিনি বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় দীর্ঘ কয়েক দশক পার করা ভুক্তভোগীদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চান।

মৃত্যুদণ্ড কার্যকরের পর নিহত কর্মকর্তা রিচার্ড র‍্যাকজোস্কির ভাই মার্ক র‍্যাকজোস্কি সাংবাদিকদের সংক্ষেপে বলেন, তার ভাই অবশেষে ন্যায়বিচার পেয়েছেন।

সূত্র: এপি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীর্ঘ অপেক্ষার অবসান, যাত্রী পরিবহনের অনুমোদন পেল বোয়িংয়ের নতুন উড়োজাহাজ
দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার পর যাত্রী পরিবহনের অনুমোদন পেয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সবচেয়ে বড় ৭৩৭ ম্যাক্স মডেল, ম্যাক্স ১০।
দীর্ঘ অপেক্ষার অবসান, যাত্রী পরিবহনের অনুমোদন পেল বোয়িংয়ের নতুন উড়োজাহাজ
যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণে বড় ধস 
যুক্তরাষ্ট্রে একক পরিবারের বসবাসের উপযোগী বাড়ি নির্মাণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণে বড় ধস 
যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর করুণ মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড 
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ২০২২ সালে অভিবাসী পাচারের ঘটনায় ৫৩ জনের মৃত্যুর ঘটনায় এক গুয়াতেমালার নাগরিককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর করুণ মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড 
১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে মধ্যপ্রাচ্যের ১২টি দেশে থাকা মার্কিন দূতাবাস। 
১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় অঞ্চলটির ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির পাশাপাশি বিমান চলাচল ব্যাহত হওয়া, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ফ্লাইট বাতিলের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা
আরও পড়ুন
দীর্ঘ অপেক্ষার অবসান, যাত্রী পরিবহনের অনুমোদন পেল বোয়িংয়ের নতুন উড়োজাহাজ
যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণে বড় ধস 
যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর করুণ মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড 
৩৬৭ দিন ধরে তাণ্ডব ‘তাপঝড়ের’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায়