ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসক্রিম খেয়ে ফেলায় দুই ভাড়াটিয়াকে হত্যা করলেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিম খাওয়া নিয়ে বিরোধের জেরে দুই ভাড়াটিয়াকে গুলি করে হত্যার অভিযোগে মার্ক লিন রবিনসন (৬৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত মার্ক লিন রবিনসন আত্মরক্ষার দাবি করলেও এক ভাড়াটিয়া পালানোর সময় পেছন থেকে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করা হয়।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ অক্টোবর রাতে ওকালায় নিজের বাড়িতে দুই ভাড়াটিয়া মাইকেল স্যামুয়েল মেনকেস (৭৮) ও চার্লস ফ্রেডিক ইথেজেকে (৬৯) গুলি করেন রবিনসন।

ওকালা পুলিশপ্রধান মাইক বালকেন জানান, ঘটনার দিন এর আগে আইসক্রিম খাওয়া নিয়ে তিনজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে বিরোধ মিটিয়ে দেয়। পরে দুই ভাড়াটিয়া বাড়ি থেকে বেরিয়ে যান।

তবে প্রায় এক ঘণ্টা পর ওই বাড়িতে গুলির খবর পেয়ে আবারও ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে বাড়ির সামনের উঠানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। রবিনসন দুই ভাড়াটিয়াকে গুলি করার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। পরে বাড়ির ভেতর থেকে দ্বিতীয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের কাছে রবিনসন দাবি করেন, দুই ভাড়াটিয়া ফিরে এসে তার দিকে এগিয়ে এলে তিনি গুলি করেন। এ সময় ইথেজের হাতে ছুরি ছিল বলেও দাবি করেন তিনি। নিজেকে রক্ষায় ইথেজেকে একাধিকবার গুলি করেন বলে জানান রবিনসন। অন্য ভাড়াটিয়া মেনকেস পালানোর সময় উঠানে তার পিঠে গুলি করা হয়।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে রবিনসনকে দ্বিতীয় ডিগ্রির হত্যার একটি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

ঘটনার আগে রবিনসন মদ্যপ ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তার বাড়ি থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ। ইথেজেকে হত্যার ঘটনায় আত্মরক্ষার দাবি করছেন অভিযুক্ত।

গত ২৯ অক্টোবর তাকে ম্যারিয়ন কাউন্টি কারাগারে নেওয়া হয়। ৩০ অক্টোবর আদালতে হাজির করা হলে বিচারক লিয়ান ম্যাকি-বার্নস তার জামিন আবেদন নাকচ করেন। আগামী ১ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানিতে তাকে আদালতে হাজির করা হবে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার হ্যাক, শুরু তদন্ত
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের গুরুত্বপূর্ণ অপরাধ তথ্যভান্ডারে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংস্থাটি। 
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার হ্যাক, শুরু তদন্ত
দর্শনার্থীর টুপি গিলে মারা গেল সবার প্রিয় ‘ফিওনা’
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানায় খাঁচার ভেতরে পড়ে যাওয়া একটি বোনা টুপি গিলে ফেলে জনপ্রিয় জলহস্তী ফিওনা মারা গেছে।
দর্শনার্থীর টুপি গিলে মারা গেল সবার প্রিয় ‘ফিওনা’
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে শহরটির সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি।
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা 
খ্রিস্টানদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই বার্তা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ইতোমধ্যে। 
মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা 
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পরীক্ষামূলক ওষুধ ‘ড্যারাক্সনরাসিব’। কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন একটি করে এই ওষুধ সেবনে কয়েকজন রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে।  এমনকি কিছু রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও শনাক্ত করা যায়নি। প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় পাওয়া এ ফলকে কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় অন্যতম বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফল অনুযায়ী, অগ্রসর পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগীর ওপর ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এসব রোগীর ক্যানসার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। পরীক্ষায় দেখা যায়, কেমোথেরাপির সঙ্গে ড্যারাক্সনরাসিব প্রয়োগে প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। আর প্রায় ৮ শতাংশ, অর্থাৎ প্রতি ১২ জনে একজনের ক্ষেত্রে সিটি স্ক্যানে টিউমার শনাক্ত করা যায়নি। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে এই ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা হিসেবে দেখছে। সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, নতুন ওষুধটির ফল অত্যন্ত আশাব্যঞ্জক। এত দিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন বলে বিবেচিত একটি জৈবিক প্রক্রিয়াকে এবার লক্ষ্যবস্তু করার সুযোগ তৈরি হয়েছে। তাঁর মতে, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় অবশেষে এমন অগ্রগতি দেখা যাচ্ছে, যার প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা করা অত্যন্ত কঠিন। কেমোথেরাপিতে অনেক সময় টিউমার ছোট হলেও কিছুদিন পর আবার বাড়তে শুরু করে। বিশেষ করে ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে রোগীদের বেঁচে থাকার সময় সাধারণত খুব সীমিত হয়ে যায়। অনেক রোগী কয়েক মাসের বেশি বাঁচতে পারেন না। পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এ সময়ে কয়েকজনের শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে নতুন ওষুধটি কত দিন ক্যানসারের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। ক্যানসার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব কি না, সেটিও জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এই চিকিৎসাকে এখনই ক্যানসার নিরাময়ের ওষুধ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। বরং এটি রোগের অগ্রগতি ধীর করে রোগীদের বেঁচে থাকার সময় বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে মোট ক্যানসার আক্রান্তের প্রায় ৩ শতাংশ অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হলেও ক্যানসারজনিত মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশের জন্য দায়ী এই রোগ। দেশটিতে প্রতিবছর এ রোগে প্রায় ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হয়। এ রোগে মারা যান প্রায় ১০ হাজার ২০০ জন। ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যানও ২০১৬ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পাঁচ মাস পর মারা যান। অগ্ন্যাশয়ের ক্যানসারের উল্লেখযোগ্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে জন্ডিস, ত্বকে চুলকানি, প্রস্রাবের রং গাঢ় হওয়া, মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। সব মিলিয়ে, প্রাথমিক পরীক্ষার এই ফল অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে চিকিৎসাটির প্রকৃত কার্যকারিতা, দীর্ঘমেয়াদি সুফল এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় পরিসরের গবেষণার ফলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। সূত্র : বিবিসি আরটিভি/এসকে
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
আরও পড়ুন
দর্শনার্থীর টুপি গিলে মারা গেল সবার প্রিয় ‘ফিওনা’
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
নড়াইলে সাবেক এমপিরসহ ১৬ বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা-অগ্নিসংযোগ