ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মৎস্য অধিদপ্তরে নিয়োগ: বিভিন্ন পদে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা— এ চার পদে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই চার পদে মোট পরীক্ষার্থী ৬৭৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদের লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা হবে ৪ ঘণ্টায়। ২০০ নম্বরের এই পরীক্ষায় বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়-৮০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুন

পরীক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষাসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রার্থী উল্লেখিত পদগুলোর একাধিক পদে আবেদন করে থাকলে তিনি যেকোনো একটি পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে অন্য পদের লিখিত পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন।

তবে, প্রার্থী যে পদে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাকে সেই পদের প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। অন্যথায়, তিনি ওই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থীরা নিজ নিজ প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষার হলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ-জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।

পরীক্ষাকেন্দ্রে কোনো প্রকার অসাধু পন্থা অবলম্বন এবং অশোভন আচরণের অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কর্ম কমিশন সংরক্ষণ করে। পরীক্ষা শেষ হওয়ার পর পরিদর্শকেরা উত্তরপত্র সংগ্রহ না করা পর্যন্ত পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকেরা বিষয়ভিত্তিক উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা কক্ষ ত্যাগ করবেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২৮। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
৪৫তম বিসিএস / বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
আরও পড়ুন
২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি নীতিমালায় যা আছে
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ